শিরোনামঃ-

» ফটোসাংবাদিক আতাউর রহমান আতার ছেলে আইসিইউতে, দোয়া কামনা

প্রকাশিত: ০৭. এপ্রিল. ২০২৬ | মঙ্গলবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও সিলেটের প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার কনিষ্ঠপুত্র জাকারিয়া রহমান (২২) গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Manual7 Ad Code

গত সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত ৪টার দিকে তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন।

Manual2 Ad Code

পারিবারিক সূত্রে জানা গেছে, জাকারিয়া রহমানকে তাৎক্ষণিকভাবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Manual3 Ad Code

বর্তমানে তিনি হাসপাতালের ২য় তলার আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

কনিষ্ঠপুত্রের এই আকস্মিক অসুস্থতায় ফটোসাংবাদিক আতাউর রহমান আতা অত্যন্ত ভেঙে পড়েছেন।

তিনি তার সন্তানের দ্রুত সুস্থতার জন্য আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষীসহ সিলেটের সর্বস্তরের মানুষের কাছে বিশেষভাবে দোয়া ও প্রার্থনা কামনা করেছেন।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৪৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30