শিরোনামঃ-

» রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের চেয়ারম্যান মনোনীত হওয়ায় আবুল কাহের চৌধুরী শামীমকে সংবর্ধনা

প্রকাশিত: ০৭. এপ্রিল. ২০২৬ | মঙ্গলবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের নবনিযুক্ত চেয়ারম্যান ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

Manual3 Ad Code

মঙ্গলবার (৭ এপ্রিল) সিলেট জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই সংবর্ধনা জানানো হয়।

রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিমের সভাপতিত্বে এবং ইউনিট সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে সিলেট ইউনিটের কার্যকরী সদস্য ও পদস্থ কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তব্য রাখেন, ইউনিটের কার্যকরী সদস্য আব্দুল্লাহ আল মামুন সামন, নির্ঝর রায়, আবু সাঈদ মোঃ ইব্রাহিম, কামরুজ্জামান দিপু ও পারভেজ আহমেদ।

এছাড়াও বক্তব্য প্রদান করেন, সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের ডেপুটি ডাইরেক্টর নুরুল আলম, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মিজানুর রহমান, মুজিব জাহান রক্তকেন্দ্রের ইনচার্জ তৌহিদ আহমেদ, যুব সংগঠক লায়ন আমিন উদ্দিন আহমেদ, যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির, যুব কার্যকরী কমিটির উপপ্রধান-১ মোসাদ্দেক চৌধুরী সুমেল, উপপ্রধান-২ ইশতিয়াক মাহবুব প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, আবুল কাহের চৌধুরী শামীম একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব। তার সুযোগ্য নেতৃত্বে সিলেট ইউনিটের সেবামূলক কার্যক্রম আরও বেগবান হবে।

Manual4 Ad Code

আর্তমানবতার সেবায় প্রতিষ্ঠানটি সিলেটে যে ঐতিহ্য বহন করে আসছে, তার নতুন পথচলায় সেটি আরও সুসংহত এবং জনকল্যাণমুখী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবর্ধিত অতিথি আবুল কাহের চৌধুরী শামীম তার বক্তব্যে তাকে এই সম্মান প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Manual1 Ad Code

তিনি রেড ক্রিসেন্টের মূলনীতি অনুসরণ করে মানুষের পাশে দাঁড়ানোর এবং বিশেষ করে দুর্যোগ ও জরুরি স্বাস্থ্যসেবায় সিলেট ইউনিটের সক্ষমতা আরও বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে রেড ক্রিসেন্টের বিপুল সংখ্যক আজীবন সদস্য, ভলান্টিয়ার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৪১ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930