- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
- কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা
- তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
- আদালতে বিচারাধীন মামলায় ভোগান্তি লাঘব করে রায় কার্যকর ও দ্রুত নিষ্পত্তির দাবীতে সিলেটে নাগরিক সমাজের মানববন্ধন
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু
» বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষা ব্যবস্থায় নতুন পরিকল্পনা আসছে : কয়েস লোদী
প্রকাশিত: ০৪. এপ্রিল. ২০২৬ | শনিবার
নিউজ ডেস্কঃ
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার আগামীতে শিক্ষা প্রতিষ্ঠানে কীভাবে ক্লাস নেওয়া হবে এবং শিক্ষা ব্যবস্থা কীভাবে পরিচালনা করা হবে তা নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করছে।
পাঠ্যপুস্তক শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিক্ষার্থীদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার বিকল্প নেই।
শনিবার (৪ এপ্রিল) সিলেট মহানগরীর ইলিয়াছ কিডস্ একাডেমি আয়োজিত ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে কয়েস লোদী আরও বলেন, “প্রধানমন্ত্রী আজ আমাদের শিক্ষা ব্যবস্থার চলমান গতি অব্যাহত রাখার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। আমরা সেগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো। তাই ভেবেচিন্তেই আমাদের আগামী দিনের সিদ্ধান্ত নিতে হবে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালমান রাব্বির সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক জুয়েল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের পরিচালক ইলিয়াস মিয়া, ৩১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এবং সিলেট ডিভিশনাল এসোসিয়েশন মালয়েশিয়ার সহ-সভাপতি এনাম আহমেদ ইমাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্য বুলবুল আহমদ, মুরদাপুর বাজার কমিটির সেক্রেটারি সিব্বির আহমদ এবং ৩১ নং ওয়ার্ড সচিব ডালিম হুসেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৪৭ বার
সর্বশেষ খবর
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর