- বিএইচআরসি’র মাসিক সভা; আর্থিক অনুদান ও টিউবওয়েল প্রদান
- নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে : সিসিক প্রশাসক
- চৌধুরী বি এ মজহার উদ্দিনের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরি সহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল
- সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন
- সিউকের চেয়ারম্যানের সাথে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের সৌজন্য সাক্ষাৎ
- যুক্তরাজ্য যুবদল নেতা নাসিম আহমেদ সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ
- অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন
- বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জন্মাষ্টমীর শোভাযাত্রায় একসঙ্গে ইসকন ও সার্বজনীন পরিষদ
» বাণিজ্যমন্ত্রীর সাথে সিলেট ব্যবসায়ী নেতৃবৃন্দের সাক্ষাৎ
প্রকাশিত: ০৩. এপ্রিল. ২০২৬ | শুক্রবার
কালেক্টরেট মসজিদ মার্কেটের সমস্যা সমাধানে আশ্বস্ত করলেন খন্দকার আব্দুল মুক্তাদির
নিউজ ডেস্কঃ
সিলেট নগরীর বন্দরবাজার কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের দোকান কোঠা নিয়ে ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসনের দীর্ঘদিনের মতবিরোধ নিরসনে ইতিবাচক আশ্বাস দিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
আজ শুক্রবার (৩ এপ্রিল) সিলেটে মন্ত্রীর সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আশ্বাস প্রদান করেন।
সাক্ষাৎকালে ব্যবসায়ী নেতৃবৃন্দ কালেক্টরেট মসজিদ মার্কেটের দোকানদারদের বর্তমান সমস্যা ও জেলা প্রশাসনের সাথে সৃষ্ট জটিলতার আদ্যোপান্ত মন্ত্রীর কাছে তুলে ধরেন।
দোকান মালিকদের পক্ষে মো. ইনামুল করিম চৌধুরী বিস্তারিত ব্যাখ্যা করলে মন্ত্রী মনোযোগ দিয়ে শোনেন এবং বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
আলোচনাকালে ব্যবসায়ী নেতৃবৃন্দ দেশের বাণিজ্যিক পরিবেশ উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরেন।
তারা বলেন, বাংলাদেশে ব্যবসা-বান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে স্থগিত হওয়া চেম্বার অ্যাসোসিয়েশনগুলোর নির্বাচন দ্রুত সম্পন্ন করা জরুরি, বিশেষ করে সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন আয়োজনে তারা জোর দাবি জানান।
নেতৃবৃন্দ সিলেটে নতুন বিসিক শিল্প এলাকা স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, বর্তমানে সিলেটে কোনো প্লট খালি নেই, যা শিল্পায়নে বাধা সৃষ্টি করছে।
এছাড়া আমলাতান্ত্রিক জটিলতা ও সরকারি ব্যয় কমাতে বিসিক, বিডা, স্পেশাল ইকোনমিক জোন এবং এক্সপোর্ট প্রসেসিং জোন সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে একটি সমন্বিত কাঠামোর বা ‘এক ছাতার নিচে’ নিয়ে আসার আহ্বান জানান তারা।
তারা উল্লেখ করেন যে, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ বিষয়ে কিছু প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়েছিল।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং আব্দুল আলিম দিপক।
ব্যবসায়ী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, সাবেক সহ-সভাপতি এহতেশামুল হক চৌধুরী, বাংলাদেশ দোকান মালিক সমিতির সহ-সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না এবং মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাভেল।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মধুবন সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিক, নিয়াজ মো. আজিজুল করিম, মনিরুল ইসলাম, ফরহাদুজ্জামান চৌধুরী, সুয়েব আহমদ অভি, রাসেল আলী, সাহান উদ্দিন নাজু, মো. মিনহাজ, মো. আল আমিন আহমদ এবং আব্দুর রহিম বাদশাসহ আরও অনেকে।
এই সংবাদটি পড়া হয়েছে ১৩১ বার
সর্বশেষ খবর
- বিএইচআরসি’র মাসিক সভা; আর্থিক অনুদান ও টিউবওয়েল প্রদান
- নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে : সিসিক প্রশাসক
- চৌধুরী বি এ মজহার উদ্দিনের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরি সহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল
- সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর