শিরোনামঃ-

» সিলেটের জ্বালানি তেল ব্যবসায়ীদের কৃতজ্ঞতা প্রকাশ

প্রকাশিত: ০৩. এপ্রিল. ২০২৬ | শুক্রবার

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেটে প্রশাসনের সঙ্গে জ্বালানি তেল ব্যবসায়ীদের সৃষ্ট অনাকাঙ্খিত বিরোধ নিরসনে ভূমিকা রাখায় সংশ্লিষ্টদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগের নেতৃবৃন্দ।

সংগঠনের সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ শুক্রবার (৩ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী বিরোধ নিরসনে যে অক্লান্ত পরিশ্রম করেছেন তার জন্য সিলেটের জ¦ালানী তেল ব্যবসায়ীদের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Manual6 Ad Code

উল্লেখ্য, সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী ঘটনার খবর পাওয়া মাত্র রাতের বেলা মোগলাবাজারের মেঘনা ডিপোতে ও চন্ডিপুলে শ্রমিকদের অবরোধস্থলে ছুটে গিয়ে সমস্যা সমাধানে প্রচেষ্টা চালান।

Manual5 Ad Code

পরেরদিনও তাঁরা জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত থেকে বিরোধের সুন্দর সমাধানে বিশেষ ভুমিকা রাখেন।

নেতৃবৃন্দ বলেন, ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী প্রতিটি পাম্পে পুলিশ মোতায়েন করায় আমরা ব্যবসায়ীরা সন্তুষ্ট। এজন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই।

Manual6 Ad Code

আমরা মনে করি এতে করে ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারবো।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৯৪ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31