শিরোনামঃ-
- শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
- গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের ‘গাইডার সম্মেলন’ অনুষ্ঠিত
- উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ
- ইকরা মডেল মাদরাসা এর হিফজ বিভাগের উদ্বোধন
- রাষ্ট্রপতির সিলেট সফর; কাল সন্ধ্যায় সিলেট রেড ক্রিসেন্টের প্রস্তুতি ও মতবিনিময় সভা
- অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলার কমিটি গঠন
- সিলেট ফুলকুঁড়ি আসরের ক্ষুদে গণিত উৎসব
- সিলেটে এহছানুল হক তাহের সহ সকলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা
- স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে ‘৬ষ্ঠ ক্ষুদে গণিত উৎসব-২০২৬’ সফলভাবে সম্পন্ন
» দোয়ারাবাজারে বিএনপি অঙ্গ-সংগঠন নেতাকর্মী ও জনসাধারণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়
প্রকাশিত: ০২. এপ্রিল. ২০২৬ | বৃহস্পতিবার
তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার জনআকাঙ্খা পূরণে কাজ করছে : মিজান চৌধুরী
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাতক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় গেলে গণতন্ত্র বিকশিত ও কাংখিত উন্নয়ন হয়।
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাতক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় গেলে গণতন্ত্র বিকশিত ও কাংখিত উন্নয়ন হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার জনআকাঙ্খা পূরণে কারণে কাজ করছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড চালু হয়েছে, কৃষি ঋণ মওকুফ হয়েছে, বিদ্যুতের মিটার চার্জ বাতিল হয়েছে। শীঘ্রই কৃষি কার্ড চালু হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনআকাঙ্খা পূরণ ও কাংখিত উন্নয়ন নিশ্চিত করা হবে।
ছাতক ও দোয়ারাবাজারের কোন এলাকা উন্নয়ন বঞ্চিত থাকবেনা। নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থাকতে হবে।
তিনি বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে দোয়ারাবাজার উপজেলা বিএনপি অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মী ও জনসাধারণের সাথে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাষ্টারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিনের পরিচালনায় দোয়ারবাজারস্থ মা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহজাহান মাষ্টার, উপজেলা যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ চেয়ারম্যান, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য খোরশেদ আলম, তাইবুর রহমান, আমান উল্লাহ, নুর আলী ইমরান, সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদুর রহমান এরশাদ মেম্বার, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তারেক হোসাইন রাজ, বোগলা ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহজাহান মিন্টু,পান্ডারগাঁও ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক ওলিউর রহমান, বিএনপি নেতা আব্দুল মোতালেব ভুইঁয়া, কমর আলী, আব্দুর রাজ্জাক, জমির আলী, মুজিবুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর আলম, হাফিজুর রহমান, আশরাফুল আলম জুয়েল, আব্দুল মতিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনির উদ্দিন, দোয়ারাবাজার সদর ইউনিয়ন যুবদলের সভাপতি ইশাদুল হক লাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শুকুর আলী, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হিরা, যুবদল নেতা সিদ্দিকুর রহমান, জুয়েল আহমদ, ইলিয়াস আলী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান অনিক, তানভীর আহমদ, বেলায়েত হোসেন, রুবেল আহমদ, দোয়ারাবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমদ পাভেল, যুগ্ম আহবায়ক আজিজুল হক সুমন, দোয়ারাবাজার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুর রহমান রিয়াদ, ছাত্রদল নেতা খালেদ আহমদ, জুনায়েদ ও রকি মাহমুদ প্রমুখ।
এদিকে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী সম্প্রতি লিবিয়া থেকে গ্রীস যাওয়ার পথে নৌকায় অনাহারে নিহত দোয়ারাবাজার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিনের ভাগ্না উপজেলার কবিরনগর গ্রামের ফাহিম আহমদ মুন্নার পরিবারের খোঁজ নিতে নিহতের বাড়িতে যান।
এসময় তিনি নিহতের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারকে শান্তনা প্রদান করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১০৮ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


