শিরোনামঃ-

» উপজেলা সদরকে বাদ দিয়ে গোয়াইনঘাট পৌরসভা মেনে নেওয়া হবে না : আব্দুল করিম দিলদার

প্রকাশিত: ০১. এপ্রিল. ২০২৬ | বুধবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেটের পর্যটন সমৃদ্ধ গোয়াইনঘাট উপজেলাকে পৌরসভায় রূপান্তরের প্রক্রিয়ায় উপজেলা সদরকেই কেন্দ্রবিন্দু রাখার জোর দাবী জানিয়েছেন যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল করিম দিলদার।

Manual2 Ad Code

সম্প্রতি এক বিবৃতিতে গোয়াইনঘাটের এই কৃতি সন্তান বলেন, “গোয়াইনঘাটবাসীর দীর্ঘদিনের স্বপ্ন একটি আধুনিক পৌরসভা।

তবে সেই পৌরসভা অবশ্যই উপজেলা সদরকে কেন্দ্র করে হতে হবে। উপজেলা সদর একটি এলাকার প্রাণকেন্দ্র, যেখানে প্রশাসনিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়।

Manual2 Ad Code

সদরকে বাদ দিয়ে অন্য কোন এলাকাকে পৌরসভা হিসেবে ঘোষণা করলে তা সাধারণ মানুষের জন্য ভোগান্তির কারণ হবে।

Manual8 Ad Code

তিনি আরও বলেন, গোয়াইনঘাটবাসী তাদের অধিকার আদায়ে সচেতন। উপজেলা সদর ছাড়া অন্য কোনো স্থানে পৌরসভা গঠনের সিদ্ধান্ত নিলে গোয়াইনঘাটের সর্বস্তরের জনগণ তা কখনোই মেনে নেবে না। আমরা চাই পরিকল্পিত ও আধুনিক একটি শহর, যা হবে উপজেলা সদরকেন্দ্রিক।

বিবৃতিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, জনআকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ের মধ্যে উপজেলা সদরকে অন্তর্ভুক্ত করে গোয়াইনঘাট পৌরসভা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করতে হবে। অন্যথায় সাধারণ মানুষকে সাথে নিয়ে নিয়মতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা হবে।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৬৯ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930