- শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
- গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের ‘গাইডার সম্মেলন’ অনুষ্ঠিত
- উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ
- ইকরা মডেল মাদরাসা এর হিফজ বিভাগের উদ্বোধন
- রাষ্ট্রপতির সিলেট সফর; কাল সন্ধ্যায় সিলেট রেড ক্রিসেন্টের প্রস্তুতি ও মতবিনিময় সভা
- অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলার কমিটি গঠন
- সিলেট ফুলকুঁড়ি আসরের ক্ষুদে গণিত উৎসব
- সিলেটে এহছানুল হক তাহের সহ সকলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা
- স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে ‘৬ষ্ঠ ক্ষুদে গণিত উৎসব-২০২৬’ সফলভাবে সম্পন্ন
» রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের স্বনির্ভর প্রকল্পের আওতায় অসহায় ব্যক্তিকে ঠেলাগাড়ি উপহার
প্রকাশিত: ৩০. মার্চ. ২০২৬ | সোমবার
নিউজ ডেস্কঃ
রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের স্বনির্ভর প্রকল্পের আওতায় ৪র্থ দফায় অসহায় প্রতিবন্ধী পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে ঠেলাগাড়ি উপহার প্রদান করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) বিকেলে সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ে ঠেলাগাড়িটি উপহার দেওয়া হয়।
রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান খাঁন শামছু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিন আহমেদ নাঈম’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয় সিলেটের সহকারী পরিচালক (কার্যক্রম ও সামাজিক নিরাপত্তা) মোহাম্মদ রফিকুল হক, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সিলেটের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়, গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান।
প্রধান অতিথি উপ-পরিচালক মো. আব্দুর রফিক বলেন, যারা দেশ জাতি ও মানুষের কল্যাণে নিঃস্বার্থে কাজ করেন তারই প্রকৃত দেশপ্রেমিক। তাদের মধ্যে অন্যতম দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি আতাউর রহমান খান শামছু তিনি দৃষ্টি প্রতিবন্ধী হয়েও সুস্থ্যসবল মানুষের মতো মানবসেবামূলক কাজ করে যাচ্ছেন।
তাঁর মতো সবাই মানব কল্যাণ মূলক কাজে এগিয়ে আসলে সমাজের দরিদ্র, বঞ্চিত ও প্রতিবন্ধী মানুষ উপকৃত হবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি সৈয়দ শওকত আলী, সহ-সাধারণ সম্পাদক ফাহিম উদ্দিন আহমেদ, নির্বাহী সদস্য স্বপ্নন আহমদ, ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক আফজাল শিকদার সহ ফাউন্ডেশনের-অন্যান্য নেতৃবৃন্দ।
এই সংবাদটি পড়া হয়েছে ২০৩ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


