- শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
- গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের ‘গাইডার সম্মেলন’ অনুষ্ঠিত
- উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ
- ইকরা মডেল মাদরাসা এর হিফজ বিভাগের উদ্বোধন
- রাষ্ট্রপতির সিলেট সফর; কাল সন্ধ্যায় সিলেট রেড ক্রিসেন্টের প্রস্তুতি ও মতবিনিময় সভা
- অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলার কমিটি গঠন
- সিলেট ফুলকুঁড়ি আসরের ক্ষুদে গণিত উৎসব
- সিলেটে এহছানুল হক তাহের সহ সকলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা
- স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে ‘৬ষ্ঠ ক্ষুদে গণিত উৎসব-২০২৬’ সফলভাবে সম্পন্ন
» কসকনকপুরে ‘পিসফুল টুরিস্ট ক্লাব’-এর নতুন কমিটি গঠন; সভাপতি মাজহারুল, সম্পাদক জুবায়রুল
প্রকাশিত: ২৯. মার্চ. ২০২৬ | রবিবার
নিউজ ডেস্কঃ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কসকনকপুরের ভ্রমণভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘পিসফুল টুরিস্ট ক্লাব’-এর ২০২৬-২০২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (২৯ মার্চ) স্থানীয় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
সভাটি পরিচালনা করেন, ক্লাবের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মো. জামিল আহমদ।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন, ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ-এম আর মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র, আল এমদাদ ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক কাউসার আহমদ, নিউ জেনারেশন হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান এবং মাওলানা শফিকুর রহমান।
উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে রোটারিয়ান মাজহারুল ইসলাম জয়নালকে সভাপতি এবং বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক মো. জুবায়রুল হাসানকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদী (২০২৬-২০২৭) কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান বিকাশ চন্দ্র।
নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি মো. জাকির হোসেন, মো. জামিল আহমদ, শিপার হক তাপাদার (শিপু), সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহমান সায়েম, সাংগঠনিক সম্পাদক মো. মাসহুদুল হক, প্রচার সম্পাদক মো. নোমান আহমদ, অর্থ সম্পাদক সত্যজিত দত্ত পুরকায়স্থ (অজয়), সাংস্কৃতিক সম্পাদক তাজুল ইসলাম তাজিম, অফিস সম্পাদক মো. আব্দুল আলীম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ শাহ তামিম, কার্যনির্বাহী সদস্য সাংবাদিক মো. হাবিবুর রহমান, জাহাঙ্গীর হোসেন, শুয়েব মাহমুদ, আব্দুল হাসিব ও আল মাহবুব।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ব্যাংকার মো. জুবায়েরুল হাসান ক্লাবের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভ্রমণপ্রেমী তরুণদের সম্পৃক্ত করে সংগঠনকে আরও গতিশীল ও সমাজমুখী কর্মকাণ্ডে এগিয়ে নেওয়া হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ১৮৩ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


