- সচেতনতামূলক র্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- সুস্থ জীবনের জন্য মুখের স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি : কয়েস লোদী
- সিলেটে প্রথম, বাংলাদেশে তৃতীয়; বৃত্তিতে ভক্তিবেদান্ত স্কুলের ৭৯ শিক্ষার্থীর সাফল্য
- সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘সীরাত সেমিনার’ অনুষ্ঠিত
- বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
- শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
- গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের ‘গাইডার সম্মেলন’ অনুষ্ঠিত
- উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ
» সংসদের প্রথম বক্তব্যে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের গ্যাসের চাহিদা তুলে ধরলেন এমপি এমরান আহমদ চৌধুরী
প্রকাশিত: ২৯. মার্চ. ২০২৬ | রবিবার
নিউজ ডেস্কঃ
সিলেট-৬ আসনের নবনির্বাচিত সাংসদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী রবিবার (২৯ মার্চ) প্রথমবারের মতো মহান জাতীয় সংসদে বক্তব্য রেখেছেন।
রবিবার (২৯ মার্চ) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠকে এ বক্তব্য রাখেন তিনি।
প্রথম বক্তব্যেই নিজ নির্বাচনি এলাকার (গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের) অন্যতম সমস্যা গ্যস সংকটের বিষয়টি তুলে ধরেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বক্তব্যের শুরুতে তিনি সংসদ পরিচালক ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের প্রতি ধন্যবাদ জানিয়ে মহান স্রষ্টার প্রতি শুকরিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ও সিলেট-৬ আসনের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
পরে এমরান আহমদ চৌধুরী বলেন, আমাদের বিয়ানীবাজার উপজেলার কৈলাশটিলা গ্যাস ক্ষেত্রটির উদ্বোধন করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউন রহমান।
পরবর্তীতে ১৯৯২ সালে আপসহীন দেশনেত্রী- তৎক্ষালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের গোলাপগঞ্জের এমসি একাডেমি মাঠে আয়োজিত জনসভায় লক্ষাধিক মানুষের সামনে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, এই এলাকার (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) মানুষের চাহিদা পূরণের পর দেশের অন্যান্য স্থানে গ্যাস যাবে।
কিন্তু পরবর্তীতে তা বাস্তবায়িত হয়নি। এখন এই দুই উপজেলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের প্রিয় ও আদর্শিক নেত্রীর সেই আশ্বাস বা প্রতিশ্রুতি বাস্তবায়নের।
আমি মাননীয় সংসদ স্পিকারের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়ের কাছে সেই দাবি তুলে ধরে বিষয়টি জানতে চাচ্ছি।
উল্লেখ্য, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর নির্বাচনি ইশতেহারে উল্লিখিত বিষয়গুলোর মধ্যে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের গ্যাস সমস্যা ছিল অন্যতম।
প্রয়োজনে তিনি আন্দোলন করে হলেও জনগুরুত্বপূর্ণ এই দাবিটি আদায় করবেন বলে নির্বাচনি বিভিন্ন বক্তব্যে প্রতিশ্রুতি দেন।
সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যেই এমপি এমরান আহমদ চৌধুরী জাতীয় সংসদের প্রথম বক্তব্যে অন্য কোন প্রসঙ্গ না টেনে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের গ্যাসের চাহিদা তুলে ধরেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৫০ বার
সর্বশেষ খবর
- সচেতনতামূলক র্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- সুস্থ জীবনের জন্য মুখের স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি : কয়েস লোদী
- সিলেটে প্রথম, বাংলাদেশে তৃতীয়; বৃত্তিতে ভক্তিবেদান্ত স্কুলের ৭৯ শিক্ষার্থীর সাফল্য
- সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘সীরাত সেমিনার’ অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর