শিরোনামঃ-

» সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এমপি এমরান আহমদ চৌধুরী

প্রকাশিত: ২৭. মার্চ. ২০২৬ | শুক্রবার

Manual4 Ad Code

আগুনে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন

বিয়ানীবাজার প্রতিনিধিঃ
সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, সদ্যসমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী সরকার ক্ষমতায় আসায় দেশের ভিন্ন ধর্মালম্বীরা পুরোপুরি স্বস্তিতে রয়েছেন।

বিগত ১৭টি বছর তারাও ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীদের হাতে ব্যাপক নির্যাতিত হয়েছেন। আর আরেকটি দল মুখে সম্প্রীতির কথা বললেও বুকে তারা সেটি লালন করেন না।

তবে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করবেন।

Manual3 Ad Code

শুক্রবার (২৭ মার্চ) বিকালে বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের নয়াদুবাগ গ্রামে বাসন্তী পূজার সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় কালিবাড়ি মন্দিরের সাবেক সভাপতি রনিজত পাল সাধনের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক এনাম উদ্দিন বিলাল ও অপন মালাকারের যৌথ পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল মান্নান, জেলা বিএনপির শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, উপজেলা বিএনপির সহসভাপতি আতাউর রহমান, সাবেক সহ-সভাপতি মো. আব্দুল করিম ও সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন।

বাসন্তী পূজা উদযাপন পরিষদ ও লাউতা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন, ভুবেনশ্বর পাল মন্টু এবং স্বাগত বক্তব্য রাখেন সন্দীপ পাল।

Manual6 Ad Code

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, লাউতা ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মজির উদ্দিন, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, উপজেলা বিএনপি নেতা জামাল উদ্দিন ও আব্দুল মালিক, ইউনিয়ন বিএনপি নেতা ফলিক উদ্দিন, সোহেল আহমদ, শাহাদাত, কায়েস আহমদ ও আব্দুল জব্বার, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক এনাম উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক এনামুল ইসলাম, উপজেলা জাসাসের আহবায়ক মুজিবুর রহমান ও  জামিল আহমদ, মুল্লাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাবেদুল হক দুদু প্রমুখ।

Manual5 Ad Code

অনুষ্ঠান শেষে নয়াদুবাগ গ্রামের পূজামণ্ডপ পরিদর্শন করেন এমপি এমরান আহমদ চৌধুরী।

এদিকে, সম্প্রতি উপজেলার বারইগ্রাম ত্রিমুখী হাসপাতাল রোডে আগুনে পুড়ে যাওয়া ৫ দোকান পরিদর্শন করেন সিলেট-৬ আসনের সাংসদ।

এসময় তিনি ক্ষতিগ্রস্ত দোকান-মালিকদের সমবেদনা জানান।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৯৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930