শিরোনামঃ-

» হজরত রকীব শাহের ৬০তম উরশ শরীফ সম্পন্ন

প্রকাশিত: ২৭. মার্চ. ২০২৬ | শুক্রবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট নগরের কাজীটুলায় হজরত রকীব শাহ্ (র.)-এর ৬০তম উরশ শরীফ যথাযথ মর্যাদায় শুক্রবার (২৭ মার্চ) শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

Manual8 Ad Code

সিলেট বিভাগ সহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত অতিথি, সুধীজন ও ভক্ত-অনুরাগীদের উপস্থিতিতে মুখরিত উরশ শরীফের তিনদিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিল, কোরানখানি, মিলাদ মাহফিল, গিলাফ প্রদান, জিয়ারত, আলোচনা সভা ও সূফী সংগীতানুষ্ঠান।

Manual4 Ad Code

এর আগে, গত মঙ্গলবার (২৪ মার্চ) হজরত রকীব শাহ্ এর তিনদিনব্যাপী ৬০তম উরশ শরীফ শুরু হয়।

Manual2 Ad Code

এদিন অনুষ্ঠানমালায় ছিল, কোরানখানি, মিলাদ মাহফিল, গিলাফ চড়ানো ও সামা মাহফিল।

গত বুধবার (২৫ মার্চ) “হজরত রকীব শাহ্ (রহ.)-এর জীবন ও সাহিত্য” শীর্ষক আলোচনাসভা এবং গত বৃহস্পতিবার (২৬ মার্চ) উরশ শরীফের শেষ দিনে সূফী সংগীতানুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৭ মার্চ) শিরনি বিতরণের মধ্য দিয়ে হজরত রকীব শাহ্ (র.)-এর ৬০তম উরশ শরীফ সম্পন্ন হয়েছে।

Manual1 Ad Code

সকল মহলের সার্বিক সহযোগিতায় উরশ শরীফ সফলভাবে সম্পন্ন হওয়ায় হজরত রকীব শাহ্ (রহ.)-এর মাজারের খাদেম ও গদ্দীনশীন ড. কাজী কামাল আহমদ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২৫৩ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30