- অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : মাওলানা আব্দুল আজিজ
- জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে ১১ দলীয় ঐক্যের লিফলেট বিতরণ
- ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত
- গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- নৃত্যশৈলী সিলেটের দুই দিনব্যাপী উৎসব সমাপ্ত
- সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে ১১ দলের পক্ষে জেলা জামায়াতের লিফলেট বিতরণ
- কোর্টপয়েন্টে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ শনিবার
- সিলেটে যুব ঐক্য পরিষদের সদস্য নিবন্ধন কার্যক্রম ও কর্মীসভা অনুষ্ঠিত
- শহীদ জিয়া ২য় গ্রন্থমেলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ‘ইসলামে নারীর রাজনৈতিক অধিকার’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
» সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালন
প্রকাশিত: ২৬. মার্চ. ২০২৬ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেফালী সুলতানা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম এবং সিনিয়র শিক্ষক কাজি মুহাম্মদ আশরাফ হোসেন।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন, শিক্ষার্থী আব্দুল মহসিন আহনাফ এবং গীতা পাঠ করেন, মাধব রায়।
অনুষ্ঠান শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, সিনিয়র শিক্ষক মো. হুমায়ুন কবির।
সিনিয়র শিক্ষক মো. জয়নাল আবেদীন ও ফৌজিয়া আক্তার-এর যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক কাজল মালাকার, বিপ্লব নন্দী, মাহমুদুর রহমান, সুপ্রভা সরকার, সুলতানা রোকেয়া পারভীন, মো. আশফাকুর রহমান, মোহাম্মদ মাসুক মিয়া, মো. এমদাদুল ইসলাম, অসীম কুমার সিংহ, মহিম লাল নাথ, দিলরুবা বেগম, সহকারী শিক্ষক রফিকুন্নার, তানজিমা জামান, নুসরাত জাহান কান্তা, সৌরভ দাস, দিবা শাখার সিনিয়র শিক্ষক আবুল খায়ের, মো. শওকত হোসেন, মীর্জা মোহাম্মদ শরীফুল ইসলাম, ফরিদা ইয়াসমিন, আবু নছর মোহাম্মদ সুফিয়ান, আক্তার হোসেন, মুক্তা তালুকদার, মোছাম্মৎ হালিমা খাতুন, বাদন চন্দ্র বর্মণ, সহকারী শিক্ষক কুমারী শিল্পী রানী কর, বিভাস রঞ্জন দাস, মোহাম্মদ; সাইদুল হক, জাহিদুল হক প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাঝে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরা অত্যন্ত জরুরি।
আজকের এই চিত্রাঙ্কন ও আলোচনা সভার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীরা দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন সভাপতি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৮ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


