শিরোনামঃ-

» নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে : প্রফেসর জয়নুল আবেদিন চৌধুরী

প্রকাশিত: ২৬. মার্চ. ২০২৬ | বৃহস্পতিবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ

যথাযোগ্য মর্যাদা ও দেশপ্রেমের গভীর আবেগের মধ্য দিয়ে সিলেটের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

দিনব্যাপী নানা বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম জাগ্রত করার প্রয়াস লক্ষ্য করা যায়।

দিবসের শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এরপর সকাল ৭:৩০ মিনিটে কলেজের স্কাউট ও গার্লস গাইড দলের সদস্যরা জেলা স্টেডিয়ামে আয়োজিত জাতীয় কর্মসূচিতে অংশগ্রহণ করে।

সকাল ৯:৩০ মিনিটে প্রাথমিক শাখার শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আনন্দঘন চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে শিশুরা তুলির আঁচড়ে মহান মুক্তিযুদ্ধ ও দেশের প্রতি ভালোবাসা ফুটিয়ে তোলে।

সকাল ১০টায় পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে মূল আলোচনা সভা শুরু হয়।

কুরআন তেলাওয়াত করেন, মাওলানা উসমান গণি এবং গীতা পাঠ করেন জুই রাণী তালুকদার।

Manual6 Ad Code

একাডেমিক ইনচার্জ প্রভাষক কাজী সাখাওয়াত হোসেনের স্বাগত বক্তব্যের পর শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক অন্নপূর্ণা রায়, তমালিকা তালুকদার এবং ইংরেজি বিভাগের প্রভাষক সজিবুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কলার্সহোম-এর অ্যাকাডেমিক কো-অর্ডিনেটর প্রফেসর জয়নুল আবেদিন চৌধুরী। সভাপতির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শাখার উপাধ্যক্ষ নাহিদা খান।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর জয়নুল আবেদিন চৌধুরী বলেন, “মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গৌরবময় দিন।

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে এবং দেশ গড়ার কাজে নিজেদের প্রস্তুত করতে হবে।”

Manual4 Ad Code

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, “স্বাধীনতা লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত-তাই এর মর্যাদা রক্ষা করা আমাদের সকলের পবিত্র দায়িত্ব। আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর।

তাদেরকে পাঠ্যপুস্তকের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম ধারণ করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।”

বাংলা বিভাগের প্রভাষক মাহবুবুর রহমান ও প্রভাষক সিনথি চৌধুরী-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে।

Manual3 Ad Code

শেষে মাওলানা উসমান গণির বিশেষ মোনাজাত এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৩৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30