শিরোনামঃ-

» লন্ডন ইন রেস্টুরেন্টের মালিক রেজওয়ান ও রেজাউলের বিরুদ্ধে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের প্রতিবাদে নগরীতে মানববন্ধন

প্রকাশিত: ২৬. মার্চ. ২০২৬ | বৃহস্পতিবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
লন্ডন ইন রেস্টুরেন্টের মালিক রেজওয়ান ও রেজাউল পূর্তগাল পাঠানোর প্রলোভন দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাতের প্রতিবাদে সিলেটে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সিলেট নগরীর নয়াসড়কস্থ লন্ডন ইন রেস্টুরেন্টেরের সামনে ‘সচেতন যুব সমাজ- সিলেট’-এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

মানববন্ধনে বক্তারা বলেন, লন্ডন ইন রেস্টুরেন্টের মালিক রেজওয়ান ও রেজাউল পূর্তগাল পাঠানোর প্রলোভন দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন।

কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও তিনি কাউকে বিদেশে পাঠাতে পারেননি এবং পাওনা টাকা ফেরত চাইলেও নানাভাবে টালবাহানা ও হুমকি প্রদর্শন করছেন।

বক্তারা আরও বলেন, বিদেশে যাওয়ার স্বপ্ন নিয়ে এই যুবকরা তাদের শেষ সম্বলটুকু তুলে দিয়েছিল। এখন তারা নিঃস্ব হয়ে দ্বারে দ্বারে ঘুরছে।

আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, অবিলম্বে এই প্রতারক রেজওয়ান ও রেজাউলকে আইনের আওতায় এনে ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হোক।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী সাদ্দাম আহমদ, প্রিতমের বড় ভাই রাজু দাশ, নজরুল ইসলাম, ভুক্তভোগী কামরুল ইসলাম, রিফাতুল ইসলাম।

Manual3 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, সচেতন যুব সমাজের পক্ষে জাফর মাহিন, শাহিন আহমদ, আবু জাফর, কিবরিয়া আহমদ, শাহরিয়ার আহমদ প্রমুখ।

Manual5 Ad Code

মানববন্ধনে ভুক্তভোগী যুবক ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে তারা এই প্রতারণার বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১১৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930