- শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
- গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের ‘গাইডার সম্মেলন’ অনুষ্ঠিত
- উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ
- ইকরা মডেল মাদরাসা এর হিফজ বিভাগের উদ্বোধন
- রাষ্ট্রপতির সিলেট সফর; কাল সন্ধ্যায় সিলেট রেড ক্রিসেন্টের প্রস্তুতি ও মতবিনিময় সভা
- অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলার কমিটি গঠন
- সিলেট ফুলকুঁড়ি আসরের ক্ষুদে গণিত উৎসব
- সিলেটে এহছানুল হক তাহের সহ সকলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা
- স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে ‘৬ষ্ঠ ক্ষুদে গণিত উৎসব-২০২৬’ সফলভাবে সম্পন্ন
» মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেট জেলা কর আইনজীবী সমিতির আলোচনা সভা
প্রকাশিত: ২৫. মার্চ. ২০২৬ | বুধবার
নিউজ ডেস্কঃ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) বেলা ২টায় মেন্দিবাগস্থ সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি সমর বিজয় সী শেখর এডভোকেট এর সভাপতিত্বে ও সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম এর পরিচালনায় এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান এডভোকেটের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান, সাবেক সভাপতি সিরাজুল হুসেন আহমদ আলমগীর, কার্যকরী কমিটির সদস্য মো. সফিকুল ইসলাম এডভোকেট, সমাজকল্যাণ সম্পাদক আবজল মিয়া তালুকদার এডভোকেট, সুব্রত কুমার রায় এডভোকেট, আয়কর আইনজীবী মিন্টু চন্দ্র রায় অনুপব্রত, মো. কামাল আহমদ, মো. ইফতিয়াক হোসেন মঞ্জু, সৈয়দ আব্দুল হামিদ, মো. বাহা উদ্দিন, মুখলেছুর রহমান, এডভোকেট মোস্তাকিম আহমদ কাওছার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, আ. স. ম মুবিনুল হক শাহীন এডভোকেট ও গীতা পাঠ করেন, প্রফেসর ঋষিকেশ ধর।
সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের তাৎপর্য, স্বাধীনতার চেতনা ও দেশের উন্নয়নে কর আইনজীবীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমাদের পেশাগত দায়িত্ব পালন করতে হবে।
কর আইনজীবীরা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে হবে।
স্বাধীনতা আমাদের আত্মত্যাগ ও সংগ্রামের ফসল। আমরা কর আইনজীবীরা আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছি এবং ভবিষ্যতে কর সংস্কারের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করার জন্য কাজ করবো।
এই সংবাদটি পড়া হয়েছে ১২২ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


