- শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
- গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের ‘গাইডার সম্মেলন’ অনুষ্ঠিত
- উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ
- ইকরা মডেল মাদরাসা এর হিফজ বিভাগের উদ্বোধন
- রাষ্ট্রপতির সিলেট সফর; কাল সন্ধ্যায় সিলেট রেড ক্রিসেন্টের প্রস্তুতি ও মতবিনিময় সভা
- অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলার কমিটি গঠন
- সিলেট ফুলকুঁড়ি আসরের ক্ষুদে গণিত উৎসব
- সিলেটে এহছানুল হক তাহের সহ সকলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা
- স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে ‘৬ষ্ঠ ক্ষুদে গণিত উৎসব-২০২৬’ সফলভাবে সম্পন্ন
» কাজী মামুনের মুক্তির দাবি সিলেটে জাতীয় পার্টির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
প্রকাশিত: ২৫. মার্চ. ২০২৬ | বুধবার
সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বুধবার (২৫ মার্চ) বিকেলে নগরীর অভিজাত ফুড প্যালেস পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
আনন্দঘন পরিবেশে আয়োজিত এই পুনর্মিলনী অনুষ্ঠানটি এক পর্যায়ে দলীয় মহাসচিবের মুক্তির দাবিতে প্রতিবাদ সভায় রূপ নেয়।
সিলেট জেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট কবির আহমদ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুবহান চৌধুরী-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও সিলেট মহানগর জাতীয় পার্টির সভাপতি এডভোকেট এম এ সালেহ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় পার্টি একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। আমাদের মহাসচিব জননেতা কাজী মামুনুর রশীদকে মিথ্যা মামলায় কারারুদ্ধ করে রাখা হয়েছে। আমরা অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করছি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আজমল হোসেন, ডাক্তার আক্তার হোসেন, নাজিম উদ্দিন, ডাক্তার শাহীন আলম ও এডভোকেট আতিকুর রহমান।
বক্তারা তাদের বক্তব্যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, মিথ্যা মামলায় রাজবন্দী জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশীদের মুক্তি ছাড়া নেতা-কর্মীরা ঘরে ফিরবে না। তারা অনতিবিলম্বে সকল রাজনৈতিক মামলা প্রত্যাহারের আহ্বান জানান।
অনুষ্ঠানে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৭৩ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


