- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
- কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা
- তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
- আদালতে বিচারাধীন মামলায় ভোগান্তি লাঘব করে রায় কার্যকর ও দ্রুত নিষ্পত্তির দাবীতে সিলেটে নাগরিক সমাজের মানববন্ধন
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু
» ‘আল-বারযাখ কাফেলা’র সংবর্ধনা অনুষ্ঠানে এমপি এমরান আহমদ চৌধুরী
প্রকাশিত: ২৫. মার্চ. ২০২৬ | বুধবার
দেশের অগ্রযাত্রায় বিভিন্ন সামাজিক সংগঠনও ভূমিকা রাখছে
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের একটাই লক্ষ্য, দেশ ও দেশের মানুষের উন্নয়ন করা।
সবাইকে নাগরিক সেবা সহজে পাইয়ে দেওয়া। সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা।
সরকারের প্রথম মাসেই এসব ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য এসেছে।
এতে দেশবাসীর মাঝে বিরাজ করছে স্বস্তি। আর দেশের এমন অগ্রযাত্রায় ‘আল-বারযাখ কাফেলা’র মতো বিভিন্ন সামাজিক সংগঠনও উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষে তাঁদের মূল্যবান আমানত দিয়ে আমাকে মহান সংসদে পাঠিয়েছেন, এই দুই উপজেলা দুঃখ-দুর্দশার কথা তুলে ধরার জন্য। আমি আমার দায়িত্ব পূর্ণাঙ্গরূপে পালনের প্রাণান্তকর চেষ্টা করবো ইনশা আল্লাহ।
বুধবার (২৫ মার্চ) বিকালে গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ঘোষগাঁওয়ের সামাজিক সংগঠন ‘আল-বারযাখ কাফেলা’ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘আল-বারযাখ কাফেলা’র সভাপতি রশিদ আহমদের সভাপতিত্বে ও লক্ষীপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল খালিকের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুল, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, লক্ষীপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য আব্দুল করিম মানিক, কানাডা প্রবাসী এমরান আহমদ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রেদওয়ান আহমদ এবং সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক গোলাম রব্বানী।
এছাড়া আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ‘আল-বারযাখ কাফেলা’র সহসভাপতি মতিউর রহমান হাসান, শামসুল ইসলাম ও জাহেদুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সহসাধারণ সম্পাদক শাহিন আহমদ ও ফাহিম আহমদ, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন আহমদ ও তুহিন আহমদ, কোষাধ্যক্ষ আব্দুস শুকুর, সহ-কোষাধ্যক্ষ আব্দুল মতিন, প্রচার সম্পাদক জাকির আহমদ, সহপ্রচার সম্পাদক দিলু আহমদ, সমাজকল্যাণ সম্পাদক মাছুম আহমদ, বিশিষ্ট মুরুব্বি আব্দুল খালিক, খায়রুল ইসলাম আজাদ, মো. শাহজাহান আহমদ, মাহবুবুর রহমান, আব্দুস সুফান ও আবুল কালাম মামুন প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৯১ বার
সর্বশেষ খবর
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর