- শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
- গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের ‘গাইডার সম্মেলন’ অনুষ্ঠিত
- উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ
- ইকরা মডেল মাদরাসা এর হিফজ বিভাগের উদ্বোধন
- রাষ্ট্রপতির সিলেট সফর; কাল সন্ধ্যায় সিলেট রেড ক্রিসেন্টের প্রস্তুতি ও মতবিনিময় সভা
- অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলার কমিটি গঠন
- সিলেট ফুলকুঁড়ি আসরের ক্ষুদে গণিত উৎসব
- সিলেটে এহছানুল হক তাহের সহ সকলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা
- স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে ‘৬ষ্ঠ ক্ষুদে গণিত উৎসব-২০২৬’ সফলভাবে সম্পন্ন
» ২৫শে মার্চ কালরাত্রি স্মরণে সিলেটে উদীচীর ‘আলোর মিছিল’
প্রকাশিত: ২৫. মার্চ. ২০২৬ | বুধবার
নিউজ ডেস্কঃ
একাত্তরের ২৫শে মার্চ কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত গণহত্যায় নিহত শহীদদের স্মরণে সিলেটে ‘আলোর মিছিল’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, সিলেট জেলা সংসদ-এর উদ্যোগে এই শোকাবহ কর্মসূচির আয়োজন করা হয়।
হাতে মোমবাতি নিয়ে আয়োজিত এই আলোর মিছিলটি নগরীর জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা গলির সামন থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
আলোর মিছিলে উপস্থিত ছিলেন, নাট্য পরিষদের প্রধান পরিচালক শামসুল বাছিত শেরো, উদীচী শিল্পীগোষ্ঠী, সিলেট জেলা সংসদ-এর সাধারণ সম্পাদব দেবব্রত পাল মিন্টু, সহ-সভাপতি অভিজিৎ দাস জয়, অরবিন্দু দাস, রজত চৌধুরী, সম্পাদক মন্ডলীর সদস্য সন্দীপ দেব, চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রের সমন্বয়ক মিনাষা ওয়াহিদ, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি মাশরুখ জলিল প্রমুখ।
মিছিলে উদীচীর শিল্পী, সাংস্কৃতিক কর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অন্ধকার ছাপিয়ে আলোর মোমবাতি হাতে নিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তারা।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ২৫শে মার্চের গণহত্যা মানব ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। এই কালরাত্রিতে শহীদদের আত্মত্যাগই আমাদের স্বাধীনতার পথ প্রশস্ত করেছিল।
নতুন প্রজন্মের কাছে সেই ত্যাগের মহিমা তুলে ধরা এবং সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকাই আমাদের আজকের অঙ্গীকার।
এই সংবাদটি পড়া হয়েছে ১২১ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


