- শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
- গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের ‘গাইডার সম্মেলন’ অনুষ্ঠিত
- উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ
- ইকরা মডেল মাদরাসা এর হিফজ বিভাগের উদ্বোধন
- রাষ্ট্রপতির সিলেট সফর; কাল সন্ধ্যায় সিলেট রেড ক্রিসেন্টের প্রস্তুতি ও মতবিনিময় সভা
- অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলার কমিটি গঠন
- সিলেট ফুলকুঁড়ি আসরের ক্ষুদে গণিত উৎসব
- সিলেটে এহছানুল হক তাহের সহ সকলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা
- স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে ‘৬ষ্ঠ ক্ষুদে গণিত উৎসব-২০২৬’ সফলভাবে সম্পন্ন
» বিশ্ব বাণিজ্য সংস্থার ১৪তম মিনিস্ট্রিয়াল কনফারেন্সে যোগ দিতে ক্যামেরুন যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী
প্রকাশিত: ২৪. মার্চ. ২০২৬ | মঙ্গলবার
নিউজ ডেস্কঃ
বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) ১৪তম মিনিস্ট্রিয়াল কনফারেন্স (MC14) আগামী ২৬ থেকে ২৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দেতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্য মন্ত্রীগণ অংশগ্রহণ করবেন এবং বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা শক্তিশালীকরণ, বৈশ্বিক বাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবিলা এবং WTO-এর ভবিষ্যৎ কর্মপদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।
গুরুত্বপূর্ণ এ সম্মেলনে অংশ নিতে ৬ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল আজ মঙ্গলবার (২৪ মার্চ) ক্যামেরুনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিবেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
প্রতিনিধিদলে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্তর্ভুক্ত আছেন। আগামী ১ এপ্রিল প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।
সম্মেলনে বাংলাদেশ বিশেষভাবে স্বল্পোন্নত দেশ (LDC) হিসেবে বাণিজ্য সুবিধা, ডিউটি-ফ্রি ও কোটা-ফ্রি বাজার প্রবেশাধিকার, বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো তুলে ধরবে।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সম্মেলনের বিভিন্ন সেশন ও পার্শ্ব বৈঠকে অংশগ্রহণ করবেন এবং বিভিন্ন দেশের বাণিজ্যমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
এসব বৈঠকে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্য সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হবে।
উল্লেখ্য, WTO-এর মিনিস্ট্রিয়াল কনফারেন্স সংস্থাটির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী ফোরাম, যেখানে সদস্য দেশসমূহ বৈশ্বিক বাণিজ্য নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে থাকে।
এবারের সম্মেলনে ১৬৬টি সদস্য দেশের বাণিজ্যমন্ত্রী ও প্রতিনিধিগণ অংশ নিবেন। ক্যামেরুনের বাণিজ্যমন্ত্রী লুস মাগলোয়ার ম্বারগা আটাঙ্গানা কনফারেন্সে চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করবেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৬২ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


