- শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
- গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের ‘গাইডার সম্মেলন’ অনুষ্ঠিত
- উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ
- ইকরা মডেল মাদরাসা এর হিফজ বিভাগের উদ্বোধন
- রাষ্ট্রপতির সিলেট সফর; কাল সন্ধ্যায় সিলেট রেড ক্রিসেন্টের প্রস্তুতি ও মতবিনিময় সভা
- অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলার কমিটি গঠন
- সিলেট ফুলকুঁড়ি আসরের ক্ষুদে গণিত উৎসব
- সিলেটে এহছানুল হক তাহের সহ সকলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা
- স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে ‘৬ষ্ঠ ক্ষুদে গণিত উৎসব-২০২৬’ সফলভাবে সম্পন্ন
» সিলেট নগরীর মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন : বাসদ
প্রকাশিত: ২৪. মার্চ. ২০২৬ | মঙ্গলবার
নিউজ ডেস্কঃ
সিলেট নগরীতে মশক নিধন ও বর্ষা মৌসুমের পূর্বে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে এবং চুরি-ছিনতাই সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অদ্য মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন এর সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সহ-সভাপতি শহীদ আহমদ, যুগ্ম সম্পাদক মনজুর আহমদ, জাহেদ আহমদ, প্রীতম রায়, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের মেঘদাদ মেঘ, সংগ্রাম পরিষদের হোসেন আহমদ,রণি আহমদ, প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সিলেট সিটি কর্পোরেশনকে সকলের জন্য বাসযোগ্য নগরী গড়ে তোলা আমাদের দীর্ঘদিনের দাবি।
কিন্তু বিগত সময়ে পরিকল্পিত উন্নয়ন না হওয়ায় সিলেট সিটি কর্পোরেশন আজ নানাবিধ সমস্যায় জর্জরিত। নগরীতে রয়েছে বিশুদ্ধ পানির সংকট। একসময়ের সবুজ শ্যামল নগরী উন্নয়নের নামে বৃক্ষরাজি কেটে ইট পাথরের নগরীতে পরিণত করা।
বক্তারা বলেন, বর্তমানে মশক যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার না থাকায় অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা নগরবাসীর দুর্ভোগের আরেকটি কারণ। বক্তারা নগরীতে অব্যাহত চুরি-ডাকাতি-ছিনতাই এর কারণে নগরবাসী আতংকিত।
বক্তারা অবিলম্বে মশক নিধন ও বর্ষা মৌসুমের পূর্বে জলাবদ্ধতা নিরসনসহ নগরীর বিদ্যমান সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এবং চুরি-ডাকাতি-ছিনতাই রোধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ১৯১ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


