শিরোনামঃ-

» শ্রমিকনেতা সুরুজ আলী’র ২য় মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত: ২০. মার্চ. ২০২৬ | শুক্রবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ

সাম্রাজ্যবাদ সামন্তবাদ আমলা মুৎসুদ্দি পুঁজি বিরোধী আপোষহীন সংগ্রামী শ্রমিকনেতা বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সভাপতি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির সহ-সভাপতি সুরুজ আলীর ২য় মৃত্যুবার্ষিকী পালিত।
আজ (২০ মার্চ) শুক্রবার সকাল ৯টায় হযরত শাহপরানস্থ উঁনার সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া, যুগ্ন সম্পাদক রমজান আলী পটু, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট শাহপরান থানা কমিটির সভাপতি খোকন আহমদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ শাহপরান থানা কমিটির সহ সভাপতি আলাউদ্দিন ঝাড়ু, সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জাতীয় ছাত্রদল সিলেট জেলা কমিটির আহবায়ক শুভ আজাদ (শান্ত), সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি বাবুল মিয়া, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুনু মিয়া (সাগর), শাহপরান থানা কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিলেট সদর উপজেলা স’মিল শ্রমিক সংঘের সভাপতি হজর আলী, মীরেরচক শ্রমজীবী সংঘের নেতা দুলাল মিয়া, উঁনার ছেলে জীবন আহমদ, সুমন আহমদ, ইমদাদুল হক ইমন, আকাশ আহমদ বিজয় সহ প্রমুখ।

Manual1 Ad Code

উল্লেখ্য যে শ্রমিকনেতা সুরুজ আলী সাদামাটা জীবন-যাপন ও সহজ সরল ব্যবহারের কারণে সহজেই শ্রমিকদের সাথে মিশতে পারতেন।

Manual3 Ad Code

আমৃত্যু সিলেট সহ সারাদেশের স’মিল, ভূমিহীন কৃষক, হোটেল, চা-রাবার, প্রেস শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের সংগ্রামে নেতৃত্ব প্রদান করেন।
বিশেষত ১লা মে হোটেল শ্রমিকদের খানা-দানা বেতনসহ মে দিবসের আন্দোলন সংগ্রামে তার উল্লেখ্যযোগ্য ভূমিকা ছিল।
সিলেটের চা-রাবার শ্রমিকদের আন্দোলন, ভূমিহীনদের আন্দোলন, টিপাইমুখ বাঁধ আন্দোলন, সুনেত্র অভিমুখে গণযাত্রা তার মধ্যে অন্যতম।
সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দ বলেন, সরকার ১২ মার্চের মধ্যে সকল শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ স্ববেতনে ছুটিসহ উৎসব বোনাস প্রদানের প্রেক্ষিতে মালিকদের নির্দেশ প্রদান করেন অথচ প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক ও ব্যাক্তিমালিকানাধীন অনেক প্রতিষ্ঠানে ঈদ বোনাস বৈকি বকেয়া মজুরি প্রদান করা হয়নি।
এ প্রেক্ষিতে অতিতের সকল সরকারের ন্যায় এ সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ পরিলক্ষিত হয়নি।
সারাবছর গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান সহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠানে কাজ করে যখন শ্রমিক পরিবার ঈদ আনন্দ উৎস পরিবারের সাথে ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি যেতে চায় তখন দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি যারা শ্রমিক তাদের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মালিক বৈকি সরকারের কোন ভ্রুক্ষেপ নেই যার পরিণতিতে ঘটছে ট্রেন দূর্ঘটনা ও সদরঘাটের ঘটনা।
সুরুজ আলীর আজীবন লালিত স্বপ্ন ছিল এদেশ থেকে সকল প্রকার সাম্রাজ্যবাদ-সামন্তবাদ, আমলা দালাল, মুৎসুদ্দি পুজিঁর উচ্ছেদের মধ্য দিয়ে শ্রমিক কৃষকের বাসপোযোগী গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার লক্ষ্যে অগ্রসর হয়ে জাতীয় গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করা।
নেতৃবৃন্দ মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরাইল কর্তৃক ইরানের সাধারণ জনগনের উপর যে বর্বোরোচিত হত্যাযজ্ঞ চালাচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
পাশাপাশি দেশে দেশে সাম্রাজ্যবাদী অন্যায় যুদ্ধের বিরুদ্ধে সকল দেশপ্রেমিক জনগণের প্রতি ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ন্যায় যুদ্ধ গড়ে তোলার আহবান জানান।
শ্রমিকনেতা সুরুজ আলীর ২য় মৃত্যুবার্ষিকতে শ্রদ্ধাঞ্জলি শেষে শপথ বাক্য পাঠ করান, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির সহ-সভাপতি অধ্যাপক আবুল ফজল।

এই সংবাদটি পড়া হয়েছে ৫১৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30