- আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ
- কাজলশায় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
- খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন
- নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান
- সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি
- ওসমানী হাসপাতালের নবনিযুক্ত পরিচালকের সাথে হিমোফিলিয়া সোসাইটি ও হেমাটোলজী বিভাগের সৌজন্য সাক্ষাৎ
» সিলেটে ৫নং ওয়ার্ড মহিলা দলের ঈদ উপহার বিতরণ
প্রকাশিত: ২০. মার্চ. ২০২৬ | শুক্রবার
আর্তমানবতার সেবায় বিএনপি সবসময় পাশে আছে : কয়েস লোদী
নিউজ ডেস্কঃ
সামাজিক দায়বদ্ধতা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠন সবসময় আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি’র আহ্বানে সিলেট নগরীর ৫নং ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে আয়োজিত নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শুক্রবার (২০ মার্চ) নগরীর সাপ্লাই এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ওয়ার্ডের দুঃস্থ মহিলাদের মাঝে এই ঈদ উপহার (নগদ অর্থ) তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে কয়েস লোদী আরও বলেন, “বিএনপি সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছে। রমজান ও ঈদকে সামনে রেখে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে এই ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি।
এরই ধারাবাহিকতায় ৫নং ওয়ার্ডের মা-বোনদের মধ্যে এই ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।”
৫নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারজানা আক্তার পপির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সহ-সভাপতি ও ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাদিকুর রহমান সাদিক, ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুয়েল আহমদ এবং মহিলা দলের সহ-সভাপতি পারভীন আক্তার।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৩২৮ বার
সর্বশেষ খবর
- আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ
- কাজলশায় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
- খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর