- সিলেট জেলা ও মহানগর যুবদলের লিফলেট বিতরণ
- পাকিস্তান হাই কমিশনারের সাথে সিলেট মেট্রোপলিটন চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়
- সিলেট উইমেন চেম্বারে পাকিস্তান হাইকমিশনার
- সিলেটে পিভিএইচপি প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
- সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বিভাগীয় কমিটির জরুরী সভা
- সিলেটে হকারদের অবস্থান ধর্মঘট; দাবি পূরণের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার
- শ্রমিক নেতা সুরমান আলীর শয্যা পাশে স্কপ জেলা নেতৃবৃন্দ
- সিলেট মহানগর জামায়াতের রুকন সম্মেলন
- এমরান আহমদ চৌধুরী এমপি’র কাছে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির ৯ দফা দাবি জানিয়ে স্মারকলিপি
- সড়ক দুর্ঘটনায় নিহত ৯ শ্রমিক পরিবারের পাশে এসনিক
» সিলেটে ইউনাইটেড সুপার উইমেন’র “রঙের বন্ধন” উৎসব অনুষ্ঠিত
প্রকাশিত: ১৯. মার্চ. ২০২৬ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
সিলেটের মেয়েদের সর্ববৃহৎ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ইউনাইটেড সুপার উইমেন-এর আয়োজনে এবং ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির সহযোগিতায় সিলেট নগরীর চৌহাট্টা অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী “রঙের বন্ধন” মেহেদী উৎসব।
উক্ত আয়োজনে পথশিশু, ছিন্নমূল ও পথচারী বাচ্চা এবং মেয়েদের হাতে মেহেদী পরিয়ে দেওয়া হয় “রঙের বন্ধন” প্রজেক্টের মাধ্যমে।
এতে শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি মানবিকতা ও সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হয়।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ২টা থেকে অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির সভাপতি মাওলানা মো. ছালিম আহমদ খান, উপদেষ্টা প্রশান্ত লিটন, উৎফল বড়ুয়া, সেলু বড়ুয়া এবং সাধারণ সম্পাদক হাফিজ আবিদ হোসেন খান সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনাইটেড সুপার উইমেন-এর কো-অর্ডিনেটর সামিহা আক্তার তাহসিন, সাবেক সভাপতি মরিয়ম কামাল মনি, কো-অর্ডিনেটর সুমাইয়া বাহার শিমু, সদস্য সাদিয়া ফেরদৌসী আঁখি, সানজিদা ফেরদৌস, ফজিলাতুন্নেছা ইনা, শুভা আক্তার, আফছানা আক্তার, জান্নাতুল ফেরদৌস, ফাহমিদা উর্মি, আমিনা কামাল ছনি, সুলতানা বেগম, সেতু বড়ুয়া প্রমুখ।
কো-অর্ডিনেটর সামিহা আক্তার তাহসিন বলেন, “আমাদের এই ‘রঙের বন্ধন’ শুধু একটি উৎসব নয়, এটি ভালোবাসা, সহমর্মিতা এবং মানবিকতার একটি প্রতীক।
সমাজের ছিন্নমূল ও পথশিশুরাও আমাদেরই অংশ তাদের মুখে হাসি ফোটানো, তাদের ঈদের আনন্দে শামিল করা আমাদের নৈতিক দায়িত্ব।
নারীদের একটি সংগঠন হিসেবে আমরা চাই, সমাজের প্রতিটি অসহায় শিশু ও মেয়েরা ভালোবাসা ও সম্মানের সঙ্গে বাঁচুক। এই ছোট্ট উদ্যোগ তাদের জীবনে আনন্দের রঙ ছড়িয়ে দিক-এটাই আমাদের প্রত্যাশা।”
অন্যান্য বক্তারা বলেন, “সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোই মানবিকতার প্রকৃত পরিচয়।
‘রঙের বন্ধন’ এর মতো উদ্যোগগুলো আমাদের মনে করিয়ে দেয়-একটু ভালোবাসা, একটু যত্নই পারে একটি শিশুর মুখে হাসি ফোটাতে।
এমন মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।”
এই সংবাদটি পড়া হয়েছে ৩৩১ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


