শিরোনামঃ-

» ডা. শাহরিয়ার চৌধুরীর সুস্থতা কামনায় জেলা ও মহানগর বিএনপির দোয়া মাহফিল

প্রকাশিত: ১৯. মার্চ. ২০২৬ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বাদ জোহর হজরত শাহজালাল (রহ.) জামে মসজিদ প্রাঙ্গণে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এই মাহফিল আয়োজন করা হয়।

Manual6 Ad Code

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরীর পরিচালনায় মাহফিলে দলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন এবং সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

Manual5 Ad Code

বক্তারা ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দলের প্রতি তাঁর ত্যাগের কথা স্মরণ করে মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

Manual3 Ad Code

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি সালেহ আহমদ খছরু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মজুমদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ডা. এম এ হক বাবুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান মোহন, সহ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক এবং জেলা বিএনপির সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক আমিন উদ্দিন আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, সহ-জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক আবু সাঈদ মো. তায়েফ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব, শফিকুর রহমান টুটুল, শহীদ আহমদ, সিরাজুল ইসলাম, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, আজিজ হোসেন, সোহেল আহমদ, মারুফ আহমদ টিপু, আসাদুল হক আসাদ, ওমর ফারুক, সুলেমান হোসেন সুমন, আনহার আহমদ, সেলিম আহমদ, অ্যাডভোকেট সাফওয়ান, কাওসার হোসেন রকি, হোসেন খান এমাদসহ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Manual7 Ad Code

মাহফিল শেষে ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৪৬ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031