- সিলেটের করেরপাড়ায় লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান উৎসব শুরু ২ জুন মঙ্গলবার
- দোয়ারাবাজার উপজেলা বিএনপি অঙ্গ-সংগঠনের আলোচনা সভা ও দোয়া মাহফিল
- দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ
- ব্যবসায়ী খগেন্দ্র চন্দ্র দাস উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- সিলেট মহানগর বিএনপির আলোচনা সভায় খন্দকার মুক্তাদির
- জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া ও খাবার বিতরণ
- সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল ও শিরনী বিতরণ
- আলতাফ হোসেন সুমনের মায়ের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর সমবেদনা
- শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি
- রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এমপি এমরান আহমদ চৌধুরীর উদ্যোগে দোয়া ও গণভোজ
» সরকার জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে : এম এ মালিক
প্রকাশিত: ১৯. মার্চ. ২০২৬ | বৃহস্পতিবার
দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এম এ মালিক বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে।
নিম্ন আয়ের মানুষের সহায়তায় ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষকদের জন্য সহজ শর্তে কৃষি ঋণ প্রদান, খাল খনন কর্মসূচির মাধ্যমে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধির উদ্যোগসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সরকার মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের মাধ্যমে এবারের ঈদে দরিদ্র মানুষের মুখে হাসি ফুটাতে নগদ অর্থের পাশাপাশি অসহায় নারীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।
আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থেকে তদের কষ্ট লাঘবে কাজ করতে চাই। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সিলেটের দক্ষিণ সুরমার তেতলীস্থ নিজ বাসভবনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুঃস্থ ও গরীব জনসাধারণের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থায়নে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে গরীব ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত ১০ লাখ টাকা এবং অসহায় নারীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়।
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. সাহাব উদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজা’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনিক চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৮৯ বার
সর্বশেষ খবর
- সিলেটের করেরপাড়ায় লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান উৎসব শুরু ২ জুন মঙ্গলবার
- দোয়ারাবাজার উপজেলা বিএনপি অঙ্গ-সংগঠনের আলোচনা সভা ও দোয়া মাহফিল
- দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ
- ব্যবসায়ী খগেন্দ্র চন্দ্র দাস উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- সিলেট মহানগর বিএনপির আলোচনা সভায় খন্দকার মুক্তাদির
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর