- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
- কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা
- তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
- আদালতে বিচারাধীন মামলায় ভোগান্তি লাঘব করে রায় কার্যকর ও দ্রুত নিষ্পত্তির দাবীতে সিলেটে নাগরিক সমাজের মানববন্ধন
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু
» চা-শ্রমিকদের মাঝে ক্লিন সিটি’র ‘৪ টাকায় ঈদ সামগ্রী’ বিতরণ
প্রকাশিত: ১৯. মার্চ. ২০২৬ | বৃহস্পতিবার
পিছিয়ে পড়া মানুষের সাথে আনন্দ ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদ : ডা. অচিনপুরী
নিউজ ডেস্কঃ
বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও ক্লিন সিটি সিলেট-এর উপদেষ্টা ডা. জাহিরুল ইসলাম অচিনপুরী বলেছেন, ঈদের আনন্দ একা উপভোগ করার নাম সার্থকতা নয়, বরং সমাজের পিছিয়ে পড়া মানুষের সাথে আনন্দ ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদ।
ক্লিন সিটি সিলেটের এই ‘৪ টাকায় ঈদ সামগ্রী’ উদ্যোগটি কেবল সহায়তা নয়, বরং শ্রমিকদের আত্মসম্মান বজায় রেখে তাদের মুখে হাসি ফোটানোর একটি মহৎ প্রয়াস।
বুধবার (১৮ মার্চ) নগরীর শাহী ঈদগাহ দলদলী চা-বাগানে বিকেলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‘ঈদ নায় এখলা এখলা, ঈদ আনন্দ হখলে মিল্লা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্লিন সিটি সিলেট-এর উদ্যোগে চা-বাগানের শ্রমিকদের মাঝে ৪ টেখায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সংগঠনের সভাপতি নাজিব আহমদ অপুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ও সিলেট ভয়েসের প্রকাশক সেলিনা আক্তার চৌধুরী, আনোয়ার ফাউন্ডেশন ইউকে বাংলাদেশের প্রতিনিধি লিমন আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, ক্লিন সিটি সিলেটের সাধারণ সম্পাদক সুয়েব নেওয়াজ, অর্থ সম্পাদক আবু তাহের, আইটি ও মিডিয়া সম্পাদক জোবায়ের আহমেদ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিয়া বেগম, দপ্তর সম্পাদক নাসির উদ্দিন তানভীর, সহ- দপ্তর সম্পাদক সামিয়া রহমান মিতু, লজিস্টিক সম্পাদক ফাহিম আহমদ, সহ-লজিস্টিক সম্পাদক ইশতিয়াক মারুফ, সদস্য সাবের, আজিম আহমদ নাশিদ, রুবেল খান, শাহ রবিউল, রিফাতুল গনি, আলমগীর হোসেন, মোহাম্মদ রুম্মান, রুহুল আমিন, নাঈম, রাজু মিয়া, সাব্বির, জামি, ইঞ্জিনিয়ার কাওছার, সুরাইয়া, জান্নাত, অন্তু, শান্তা সাদিয়া বেগম, সিদ্দিকা প্রমুখ।
আয়োজকরা জানান, অসহায় ও শ্রমজীবী মানুষেরা যেন কারো করুণা নয়, বরং নিজেদের সামর্থ্যে কেনাকাটার আনন্দ অনুভব করতে পারেন, সেজন্যই নামমাত্র ৪ টাকা মূল্যে এই সামগ্রী বিতরণের ব্যবস্থা করা হয়েছে।
অনুষ্ঠানে ক্লিন সিটি সিলেট-এর অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক চা-শ্রমিক উপস্থিত ছিলেন।
৪ টাকা দিয়ে নিজ হাতে চা-শ্রমিক চাল, আলু, পেয়াজ, ডাল, তেল, ময়দা, লাচ্ছি, সেমাই, চিনি, দুধ সহ ঈদের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য কিনে নেন।
এসময় চা-শ্রমিকদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়।
এই সংবাদটি পড়া হয়েছে ১১৭ বার
সর্বশেষ খবর
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর