শিরোনামঃ-

» জাতীয়তাবাদী  পেশাজীবী দলের ইফতার বিতরণ

প্রকাশিত: ১৯. মার্চ. ২০২৬ | বৃহস্পতিবার

Manual1 Ad Code

সহমর্মিতাত্যাগ  মানবিকতার শিক্ষা দেয় মিফতাহ্ সিদ্দিকী

নিউজ ডেস্কঃ

Manual3 Ad Code

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, পবিত্র রমজান মাস শান্তি, সংযম ও আত্মশুদ্ধির মাস। এই মাস আমাদেরকে সহমর্মিতা, ত্যাগ ও মানবিকতার শিক্ষা দেয়।

Manual5 Ad Code

আমরা সব সময় ভালো উদ্যোগের মাধ্যমে রমজানের তাৎপর্যকে সমাজে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছি, যাতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষও এ মাসের আনন্দে শামিল হতে পারে।

বুধবার (১৮ মার্চ)  বিকেলে নগরীর গোটাটিকর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় দেশের মানুষের কল্যাণে কাজ করে এবং রমজান মাসে সেই কার্যক্রম আরও জোরদার করা হয়।

Manual8 Ad Code

দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, ইফতার সামগ্রী বিতরণ এবং সমাজে সাম্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করাই দলের অন্যতম লক্ষ্য।

Manual3 Ad Code

সিলেট জেলা পেশাজীবী দলের সভাপতি মঞ্জু আহমেদ খানের সভাপতিত্ব ও মহানগর পেশাজীবী দলের সদস্য সচিব ফরহাদ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট বিভাগের শিক্ষক সমিতির আহ্বায়ক সাবেক লেফটেন্যান্ট কর্নেল অধ্যাপক মনিরুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুগ্ম সম্পাদক  মোর্শেদ আহমদ মুকুল, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, সিলেট জেলা বিএনপির ক্ষুদ্রঋন বিষয়ক সম্পাদক বক্তিয়ার আহমেদ ইমরান, জাতীয়তাবাদী  পেশাজীবী দল সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক গোলাম মাহমুদ আজম, বিএনপি নেতা জানু আহমদ, রুমেল আহমদ, মঞ্জু আহমেদ, কুটন মিয়া, কাওসার হোসেন রকি, ওয়াহিদ আহমদ, আলাউদ্দিন, কামরুল হাসান মিঠু, মঞ্জুর আহমদ খান, এডভোকেট সাজেদুল ইসলাম সজিব, ফরহাদ আহমদ, মো. ফজলুর রহমান নোমান, জামাল উদ্দিন, তৌহিদ খান, এডভোকেট সাফওয়ান আহমদ, এডভোটকেট ফাহাদ, আনসার মিয়া, আব্দুস সাকুর রাশেদ চৌধুরী, আশরাফ হোসেন প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৫ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31