শিরোনামঃ-

» সাংবাদিক তুরাব সহ জুলাই শহিদদের পরিবারে এমপি এমরান আহমদ চৌধুরীর ভালোবাসার পরশ

প্রকাশিত: ১৯. মার্চ. ২০২৬ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেটে পুলিশের গুলিতে নিহত শহিদ সাংবাদিক আবু তাহের মো. তুরাব (এটিএম তুরাব) সহ গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের জুলাই বিপ্লবের শহিদদের পরিবারে ভালোবাসার পরশ দিয়েছেন, সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

Manual7 Ad Code

গতবারের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জুলাই বিপ্লবের সময় গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের বীর শহিদদের পরিবারে উপহার দিয়েছেন তিনি।

বুধবার (১৮ মার্চ) দিনে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী নিজে উপস্থিত হয়ে এসব উপহার পৌঁছে দেন।

Manual8 Ad Code

এসময় তিনি বলেন, বিএনপি সরকার জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের পাশে রয়েছে। তাদের পরিবার যাতে সঠিক বিচার পায় সেই চেষ্টা করছে বর্তমান সরকার।

Manual4 Ad Code

সিলেট-৬ আসনের সাংসদ আরও বলেন- তারেক রহমানের সরকার জনআকাঙ্ক্ষার সরকার। এই সরকারের আমলে কোনো একজন মানুষও অবিচারের শিকার হবে না।

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের জুলাই শহিদদের পরিবারে উপহার পৌঁছে দেওয়ার সময় এমরান আহমদ চৌধুরীর সঙ্গে প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৯৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30