শিরোনামঃ-

» নগরবাসীকে কয়েস লোদীর ঈদুল ফিতরের শুভেচ্ছা

প্রকাশিত: ১৯. মার্চ. ২০২৬ | বৃহস্পতিবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট মহানগরবাসী সহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।

Manual2 Ad Code

এক শুভেচ্ছা বার্তায় তিনি সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দেশবাসীকে ‘ঈদ মোবারক’ জানান।

Manual2 Ad Code

শুভেচ্ছা বার্তায় কয়েস লোদী বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে এসেছে।

ঈদ আমাদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করুক এবং সকল ভেদাভেদ ভুলে একসাথে চলার অনুপ্রেরণা জোগাক এটাই আজকের দিনের প্রত্যাশা।”

তিনি আরও উল্লেখ করেন, ঈদের আনন্দ কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের সকল স্তরের মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে হবে।

বিশেষ করে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সবশেষে তিনি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, একটি সুন্দর, পরিচ্ছন্ন ও আধুনিক নগরী গড়ার প্রত্যয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Manual3 Ad Code

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হোক প্রতিটি প্রাণ।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১০৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30