শিরোনামঃ-

» ঈদে ৩ দিনের সফরে সিলেট  আসছেন বিরোধী দলীয় নেতা

প্রকাশিত: ১৯. মার্চ. ২০২৬ | বৃহস্পতিবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩ দিনের সফরে সিলেট আসছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।

তিনি ঈদের দিন বিকেল ৫টায় তিনি সড়ক পথে ঢাকা থেকে ঢাকা-নারায়ণগঞ্জ-নরসিংদী-কশোরগঞ্জ-বিবাড়িয়া-হবিগঞ্জ হয়ে সিলেটে এসে পৌঁছবেন এবং নগরীর সবুজবাগস্থ নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।

ঈদের পর দিন সকাল ১০টায় তিনি সিলেট সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিক ও সম্পাদকবৃন্দের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

বেলা ১১টায় সদ্য প্রয়াত থানা আমীর মরহুম মাওলানা মুজিবুর রহমানের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করবেন।

দুপুর ১২টায় জৈন্তাপুরের সাবেক দায়িত্বশীল মরহুম আব্দুল মান্নান সাহেবেরে কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ।

বিকেল ৪টায় সিলেট মহানগর জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদান করবেন।

Manual3 Ad Code

সন্ধ্যা ৭টায় সিলেট মহানগর ও সিলেট জেলা জামায়াতের দায়িত্বশীল বৈঠকে যোগদান এবং রাত সাড়ে ৮টায় সিলেট সার্কিট হাউজে বিশিষ্টজনদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

ঈদের ৩য় দিন সকাল ১০টায় সিলেট সবুজবাগস্থ নিজ বাসভবন থেকে রওয়ানা দিয়ে ফেঞ্চুগঞ্জ হয়ে মৌলভীবাজার জেলার কূলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে নিজ বাড়িতে আগমণ ও সর্বস্তরের জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

Manual4 Ad Code

বিকেল ৫টায় ভাটেরা থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দিবেন।

Manual2 Ad Code

ঈদের ৪র্থ দিন সাড়ে ৮টায় তিনি সিলেট ওসমানী এয়ারপোর্ট থেকে ফ্লাইটযোগে ঢাকার উদ্দেশ্যে রওয়া দিবেন।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭০ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31