- বিএইচআরসি’র মাসিক সভা; আর্থিক অনুদান ও টিউবওয়েল প্রদান
- নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে : সিসিক প্রশাসক
- চৌধুরী বি এ মজহার উদ্দিনের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরি সহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল
- সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন
- সিউকের চেয়ারম্যানের সাথে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের সৌজন্য সাক্ষাৎ
- যুক্তরাজ্য যুবদল নেতা নাসিম আহমেদ সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ
- অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন
- বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জন্মাষ্টমীর শোভাযাত্রায় একসঙ্গে ইসকন ও সার্বজনীন পরিষদ
» সিলেটে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার
প্রকাশিত: ১৯. মার্চ. ২০২৬ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সিলেটে আন্দোলন-সংগ্রামে ক্ষতিগ্রস্ত যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে উপহারসামগ্রী নিয়ে তৃণমূলের ত্যাগী ও আহত নেতাকর্মীদের দ্বারে দ্বারে পৌঁছে যান।
উপহার বিতরণকালে সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, দেশনায়ক তারেক রহমান কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি প্রতিটি কর্মীর অভিভাবক।
গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সিলেটে আমাদের যেসব ভাই শাহাদাত বরণ করেছেন কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন, তারেক রহমান সবসময় তাদের খোঁজখবর রাখছেন।
এই ঈদ উপহার কোনো দয়া নয়, বরং রাজপথের লড়াকু সৈনিকদের প্রতি দেশনায়কের ভালোবাসা ও মমতার অনন্য নিদর্শন।
সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সিলেটের রাজপথ আমাদের নেতাকর্মীদের রক্তে রঞ্জিত হয়েছে।
যারা পুলিশের গুলিতে চোখ হারিয়েছেন কিংবা পঙ্গু হয়েছেন, তারা আমাদের গর্ব। তারেক রহমানের নেতৃত্বে এই ত্যাগ একদিন সার্থক হবে।
সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ বলেন, শহীদ জিলু কিংবা পঙ্গু হওয়া খালেদ ও আহত দুলাল—আপনাদের এই ত্যাগ আমরা বৃথা যেতে দেব না। সুখে-দুঃখে যুবদল সবসময় আপনাদের পাশে ছায়ার মতো থাকবে।
এদিন বিশেষ করে তিন জন ত্যাগী নেতাকর্মীর পরিবারের কাছে তারেক রহমানের এই বিশেষ উপহার পৌঁছে দেওয়া হয়।
গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য শহীদ দিলু আহমদ জিলু, যিনি ২০২৩ সালের ৩১ অক্টোবর অবরোধ চলাকালে পুলিশের গাড়িচাপায় শাহাদাত বরণ করেন।
সিলেট জেলা যুবদলের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. খালীদুর রহমান খালেদ, যিনি আন্দোলনে দুই পা হারিয়ে বর্তমানে পঙ্গুত্ব বরণ করে মানবেতর জীবনযাপন করছেন। মহানগর যুবদলের ১৬নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক মো. দুলাল আহমদ, যিনি গত ৪ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পুলিশের গুলিতে চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
উপহার বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি জুবায়ের আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম আহমদ সেলু, মহানগর যুবদলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মো. রোমান আহমদ রাজু, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক শফি আহমদ খান প্রমুখ।
নেতৃবৃন্দ প্রত্যয় ব্যক্ত করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজপথের প্রতিটি ত্যাগী কর্মীর পাশে আছেন এবং ভবিষ্যতেও তাঁদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৫২ বার
সর্বশেষ খবর
- বিএইচআরসি’র মাসিক সভা; আর্থিক অনুদান ও টিউবওয়েল প্রদান
- নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে : সিসিক প্রশাসক
- চৌধুরী বি এ মজহার উদ্দিনের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরি সহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল
- সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর