শিরোনামঃ-

» ইফতার মাহফিলের পরিবর্তে ৫০ জন অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১৯. মার্চ. ২০২৬ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

ফুটপাত ও রাস্তা নিয়ে ছিনিমিনি খেলা চলবে না

নিউজ ডেস্কঃ
বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে বুধবার (১৮ মার্চ) দুপুর ২টায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৬ খ্রীষ্টাব্দের ১১তম সাপ্তাহিক সভা ও ৫০ জন অসহায় ব্যক্তিদের মধ্যে ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদের খাবার সামগ্রী বিতরণ করা হয়।

সভায় ফুটপাত ও রাস্তা অবৈধ দখলকারীদের সিলেট নিয়ে কটুক্তির তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।

সভায় বক্তারা বলেন, ফুটপাত ও রাস্তা দখলমুক্ত না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো, রাজপথ ছাড়বোনা ইনশাআল্লাহ।

সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডের নাগরিকদের অধিকার হরণ করে ফুটপাত ও রাস্তা দখল করে দালালী ও ভাঁওতাবাজী চলবেনা।

বক্তারা আরো বলেন, সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা সহ ক্বীনব্রীজকে দখলমুক্ত করা হয়।

Manual4 Ad Code

কিন্তু বর্তমান সময়ে চিহ্নিত অর্থলোভী চাঁদাবাজদের ইশারায় আবারও ফুটপাত ও রাস্তা দখল করার পায়তারা চলছে।

এই অসুন্দর পায়তারা ও অবৈধ দখলবাজী বন্ধ করতে সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন তৎপর।

প্রশাসনের তৎপরতাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে চাঁদাবাজদের প্ররোচনায় সিলেট মহানগরীর রাস্তা দখল করে আন্দোলন করার সুযোগ কারা করে দিয়েছে এদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

Manual5 Ad Code

অন্যথায় সিলেট মহানগরবাসী পূর্বেকার মতো আবার আন্দোলনে বাধ্য হবে। তাই কোনোভাবেই ফুটপাত ও রাস্তা নিয়ে ছিনিমিনি খেলা চলবে না।

সভা থেকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সিলেট মহানগর, জেলা, বিভাগসহ দেশে ও বিদেশে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতর শুভেচ্ছা জানানো হয়।

Manual5 Ad Code

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় ২০২৬ খ্রীষ্টাব্দের ১১তম সাপ্তাহিক সভা ও ৫০ জন অসহায় মধ্যে ঈদের খাবার সামগ্রী বিতরণ কর্মসূচীতে স্বাগত বক্তব্য রাখেন, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক বিজিত চন্দ।

পবিত্র রমজানের তাৎপর্য উপস্থাপন করে বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার।

বক্তব্য রাখেন, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জালাল উদ্দিন, সহ-অর্থ সম্পাদক পিযোষ মোদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফুজায়েল আহমদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাহেদ আহমদ শান্ত, যুব ও ক্রীড়া সম্পাদক মো. আল-আমিন আহমদ, সহ-আন্তর্জাতিক সম্পাদক মো. জহিরুল হক জাকির, শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শংকর বিশ্বাস, সিলেট মহানগর কমিটির সদস্য মো. জুয়েল মিয়া, সমাজ সচেতন নাগরিকদের মধ্য থেকে জাহিদ আহমদ ও শিশু প্রতিনিধি ফয়েজ হাসান।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30