শিরোনামঃ-

» মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

প্রকাশিত: ১৯. মার্চ. ২০২৬ | বৃহস্পতিবার

Manual2 Ad Code

সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে আধুনিক ও মডেল নগরী হিসেবে গড়ে তুলতে হবে : আবুল কাহের চৌধুরী শামীম

নিউজ ডেস্কঃ
সিলেট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।

Manual4 Ad Code

একটি সুস্থ ও সুন্দর জীবন যাপনের জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশের কোনো বিকল্প নেই।

বিশেষ করে আমাদের প্রিয় সিলেট নগরীকে পরিষ্কার রাখা আমাদের সবার নাগরিক দায়িত্ব।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবং একটি বাসযোগ্য সুন্দর পরিবেশ নিশ্চিত করতেই মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থা এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে।

Manual3 Ad Code

প্রতিটি পাড়া-মহল্লার রাস্তাঘাট পরিষ্কার রাখতে সিলেট সিটি কর্পোরেশন কর্মকর্তাদের জোরালো ভূমিকা পালন করতে হবে।

Manual4 Ad Code

সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে একটি আধুনিক ও মডেল নগরী হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি যুবসমাজকে এ ধরনের জনকল্যাণমূলক কাজে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

বুধবার (১৮ মার্চ) সিলেটের সোবহানীঘাট এলাকার প্রধান সড়ক ও আশপাশের এলাকায় মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থা-এর উদ্যোগে আয়োজিত পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual3 Ad Code

সোবহানীঘাট পয়েন্ট থেকে এ বিশেষ পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, মৌবন এলাকার বিশিষ্ট মুরব্বী ও সমাজসেবী হাবিব আহমদ চৌধুরী সেলু, ফজলুর রহমান, সোলেমান আলী, মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার সিনিয়র সহ-সভাপতি শেখ মো: ইলিয়াছ আলী, সাধারণ সম্পাদক আব্দুল ফাত্তাহ ফাহিম, নারায়ার পুরকায়স্থ জনি, জয়নাল আবেদীন, শেখ ইমতিয়াজ আহমদ জুনেদ, সৈয়দ শামীম, শেখ তাসমিম আহমদ শুভ, তৌহিদুল ইসলাম, মোশাররফ রহমান আসিক, ১৫নং ওয়ার্ড সচিব জয়নুল ইসলাম তপু, রিয়াজুল ইসলাম রাজু, রুহেল আহমদ সহ মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার দায়িত্বশীল কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫২ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31