- উন্নয়নকাজে মানের সঙ্গে কোন আপস নয় : সিসিক প্রশাসক
- ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান : সিসিক শাসকের
- বিশ্বের যেকোন প্রান্ত থেকে পরিশোধ করা যাবে সিসিকের হোল্ডিং কর
- সিলেট জেলা পুলিশ সুপারের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- সিলেটে বাণিজ্যমেলার নিরাপত্তা ও সফলতা চেয়ে উইমেন চেম্বারের স্মারকলিপি
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন আজ
- ষড়যন্ত্র ও অস্থিতিশীলতার প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট
- শিক্ষার্থীরাই আলোকিত সমাজ গড়ার কারিগর : এমপি এমরান আহমদ চৌধুরী
- সিউক ও এইএসিএফ-এর অংশীজন সভা অনুষ্ঠিত
» সৎ পথের পথিকরা সেবাদানকারী ও মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে সিলেটে “৫ টাকার ইফতার বিতরণ”
প্রকাশিত: ১৮. মার্চ. ২০২৬ | বুধবার
নিউজ ডেস্কঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে “সৎ পথের পথিকরা সেবাদানকারী ও মানবকল্যাণ সংগঠন, সিলেট এর উদ্যোগে সিলেট মহানগরীতে ১ম রমজান থেকে ৩০তম রমজান পর্যন্ত ধারাবাহিকভাবে পরিচালিত হয়েছে ব্যতিক্রমধর্মী মানবিক কার্যক্রম “৫ টাকার ইফতার বিতরণ”।
এই কার্যক্রমের আওতায় সিলেট নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, হাসপাতাল ও জনসমাগমস্থলে প্রতিদিন শত শত রোজাদার, নিম্নআয়ের মানুষ, পথচারী ও সুবিধাবঞ্চিতরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মাত্র ৫ টাকায় সম্মানজনকভাবে ইফতার গ্রহণ করেছেন।
সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ একসাথে বসে ইফতার করার মাধ্যমে সৃষ্টি হয়েছে এক অনন্য সম্প্রীতি ও সহমর্মিতার পরিবেশ।
এর পাশাপাশি ২০ রমজান থেকে শুরু হয় সেহরি বিতরণ কার্যক্রম, যা গভীর রাতেও অসহায় ও মুসাফিরদের মাঝে নিয়মিতভাবে পৌঁছে দেওয়া হয়েছে।
এছাড়াও এতিমখানায় ইফতার বিতরণ, অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা, ঈদ প্যাকেজ বিতরণ এবং ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
সংগঠনের স্বেচ্ছাসেবী, নার্স ও মিডওয়াইফদের সক্রিয় অংশগ্রহণে পুরো মাসব্যাপী এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।
প্রতিকূল আবহাওয়া, বৃষ্টি ও ঝড় উপেক্ষা করেও নিরবচ্ছিন্নভাবে সকল কার্যক্রম চালিয়ে যাওয়া হয়েছে, যা সংগঠনের মানবিক অঙ্গীকার ও দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “এই উদ্যোগগুলোর মূল উদ্দেশ্য সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সম্মানজনকভাবে তাদের সহায়তা করা।
আমরা বিশ্বাস করি, মানবিকতা ও সহমর্মিতার এই বার্তা সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়বে।”
উল্লেখ্য, এই কার্যক্রমে সমাজের সচেতন নাগরিক, বিভিন্ন পেশাজীবী ও গণমাধ্যমকর্মীরাও অংশগ্রহণ করেন এবং এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন। সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
এই সংবাদটি পড়া হয়েছে ১১৮ বার
সর্বশেষ খবর
- উন্নয়নকাজে মানের সঙ্গে কোন আপস নয় : সিসিক প্রশাসক
- ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান : সিসিক শাসকের
- বিশ্বের যেকোন প্রান্ত থেকে পরিশোধ করা যাবে সিসিকের হোল্ডিং কর
- সিলেট জেলা পুলিশ সুপারের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- সিলেটে বাণিজ্যমেলার নিরাপত্তা ও সফলতা চেয়ে উইমেন চেম্বারের স্মারকলিপি
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর