শিরোনামঃ-

» সিলেটবাসীকে মহানগর জামায়াতের ঈদুল ফিতরের শুভেচ্ছা

প্রকাশিত: ১৮. মার্চ. ২০২৬ | বুধবার

Manual3 Ad Code
নিউজ ডেস্কঃ
মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ।
Manual3 Ad Code

এক শুভেচ্ছা বার্র্তায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে পবিত্র ঈদুল ফিতর আমাদের দ্বারে সমাগত।

Manual8 Ad Code

খুশির সওগাত নিয়ে ঈদুল ফিতর হলো একমাস সিয়াম সাধনার সমাপনী অনুষ্ঠান। পবিত্র রমযান মাসেই নাযিল হয়েছে মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল-কুরআন।
রমযানের দাবি হলো তাকওয়াবান সুনাগরিক তৈরী ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ।
Manual5 Ad Code

নেতৃবৃন্দ বলেন, অসহায় মানুষদেরকে ঈদ আনন্দে শামিল করতে হবে। মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বৈষম্যহীন ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার শপথ নিতে হবে। সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক।

এই সংবাদটি পড়া হয়েছে ১৪৩ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30