শিরোনামঃ-

» ১নং ওয়ার্ডে শাহজালাল যুব ফোরাম ও নিয়াজ মো. আজিজুল করিমের ঈদ উপহার বিতরণ

প্রকাশিত: ১৮. মার্চ. ২০২৬ | বুধবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
শাহজালাল যুব ফোরামের উদ্যোগে ও সিলেট নগরীর ১নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী নিয়াজ মো. আজিজুল করিমের সার্বিক সহযোগিতায় হতদরিদ্রদের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) নগরীর দরগা মহল্লাস্থ মুহিবুর রহমান একাডেমি প্রাঙ্গণে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

Manual2 Ad Code

পায়রা সমাজ কল্যাণ  সংঘের সভাপতি মাহমুদুল হক মাসুমের সভাপতিত্বে ও  শাহজালাল যুব ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাক্তন সহযোগী অধ্যাপক, বিশিষ্ট চক্ষুবিশেষজ্ঞ ও সার্জন ডা. আবুল হাশেম চৌধুরী।

Manual5 Ad Code

স্বাগত বক্তব্য রাখেন ১নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী নিয়াজ মো. আজিজুল করিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাহজালাল যুব ফোরামের উপদেষ্টা অধ্যক্ষ সাইদুল কবির চৌধুরী, ফোরামের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক এনামুল হক জুবের, সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসাইন, অর্ণব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ইয়াইয়া আহমদ, অধ্যাপক মুহিবুর রহমান, অ্যাডভোকেট আলী মোস্তফা মিশকাতুন নুর, পায়রা সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুূুদু, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আহমদ, সহ সাধারণ সম্পাদক মো. রিপন আহমদ, বাংলাদেশ ব্যাংক সিলেটের অবসরপ্রাপ্ত পরিচালক মওদুদ উর রব ইমরান, ফোরামের উপদেষ্টা চৌধুরী এনায়েত মৌলা রাজু, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী পরিষদের সদস্য পারভেজ আহমদ প্রমুখ।

Manual1 Ad Code

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদের আনন্দ সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

Manual3 Ad Code

উৎসবের এই মুহূর্তে আমাদের একটু আন্তরিকতা দরিদ্র মানুষের মুখ হাসি ফুটাতে সাহায্য করবে।

বক্তারা প্রতিবছর দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য শাহজালাল যুব ফোরাম ও নিয়াজ মো. আজিজুল করিমকে ধন্যবাদ এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ২০১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30