শিরোনামঃ-

» কুদরত উল্লাহ মসজিদে হবে ঈদুল ফিতরের ৩টি জামাত

প্রকাশিত: ১৮. মার্চ. ২০২৬ | বুধবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট নগরীর বন্দরবাজারস্থ ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত হবে।

প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় ও তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

Manual2 Ad Code

প্রথম জামাতে ইমামতি করবেন, মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী।

Manual6 Ad Code

দ্বিতীয় জামাতে ইমামতি করবেন, মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ এবং তৃতীয় জামাতে ইমামতি করবেন হাফিজ মাওলানা হোসাইন আহমদ।

যথাসময়ে উপস্থিত হয়ে ঈদের পৃথক ৩টি জামাতকে সফল করার জন্য ধর্মপ্রাণ সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন কুদরত উল্লাহ মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬১ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31