শিরোনামঃ-

» রেমিট্যান্স যোদ্ধাদের অবদান দেশের কল্যাণে অনস্বীকার্য : এম এ মালিক এমপি

প্রকাশিত: ১৭. মার্চ. ২০২৬ | মঙ্গলবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক বলেছেন, দেশের অর্থনীতি ও মানুষের কল্যাণে রেমিট্যান্স যোদ্ধারা সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

প্রবাসীদের কষ্টার্জিত অর্থ কেবল তাদের পরিবারের সচ্ছলতা ফেরায় না, বরং দেশের উন্নয়নের চাকা সচল রাখতে বড় শক্তি হিসেবে কাজ করে।

Manual5 Ad Code

বিশেষ করে যুক্তরাজ্যভিত্তিক বিভিন্ন ট্রাস্ট ও সংগঠন আর্তমানবতার সেবায় যে অবদান রাখছে তা সত্যিই প্রশংসনীয়।

মঙ্গলবার (১৭ মার্চ) দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নে ‘হাজী হাফিজ মরহুম ময়না মিয়া ও মরহুমা মরিয়ম বিবি ট্রাস্ট’-এর পক্ষ থেকে ঈদ উল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ট্রাস্টের উপদেষ্টা মুজিবুর রহমানের সভাপতিত্বে ও মো. নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাগত বক্তব্য রাখেন, ট্রাস্টের চেয়ারম্যান শামসুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিন, তেতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান, ট্রাস্ট পরিচালনা বোর্ডের জয়েন্ট সেক্রেটারি যুক্তরাজ্য প্রবাসী মাহিদুল ইসলাম রুহেল, মিনার হোসেন লিটন ও আব্দুর রহমান সুমন।

Manual1 Ad Code

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জান্নাতুল ফেরদাউস জামে মসজিদের ইমাম মাওলানা জামাল মিয়া।

পরিশেষে ঢাকা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা সুলেমান খান রাব্বানী মোনাজাত পরিচালনা করেন।

Manual5 Ad Code

উল্লেখ্য, ‘হাজী হাফিজ মরহুম ময়না মিয়া ও মরহুমা মরিয়ম বিবি ট্রাস্ট’ দীর্ঘ দিন ধরে সিলেট ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থ মানুষদের নানাবিধ সহযোগিতা দিয়ে আসছে।

Manual4 Ad Code

এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও মরহুমা মরিয়ম বিবির নিজ বাড়িতে পবিত্র রমজান উপলক্ষে এলাকার মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ১০৪ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930