শিরোনামঃ-

» ঝরনা তরুণ সংঘ ও প্রজন্ম ইউথ ক্লাবের ঈদ উপহার বিতরণ

প্রকাশিত: ১৭. মার্চ. ২০২৬ | মঙ্গলবার

Manual4 Ad Code

উৎসবের দিনগুলোতে বৈষম্য দূর করাই ইসলামের মূল শিক্ষা : ইমদাদ হোসেন চৌধুরী

নিউজ ডেস্কঃ
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, ঈদের আনন্দ কেবল নির্দিষ্ট কোন শ্রেণির জন্য নয়, বরং সকলের।

Manual3 Ad Code

সমাজের সুবিধাবঞ্চিত মানুষগুলো যাতে ঈদের খুশি থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই ঝরনা তরুণ সংঘ ও প্রজন্ম ইউথ ক্লাবের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

মানুষের কল্যাণে আহমেদ শামীমের মতো প্রবাসীরা এগিয়ে এলে সমাজের দুঃখি মানুষ উপকৃত হবে।

তিনি আরও বলেন, উৎসবের দিনগুলোতে বৈষম্য দূর করাই ইসলামের মূল শিক্ষা। তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের নিজ নিজ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান।

মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ২টায় সিলেট নগরীর কুমারপাড়া ঝরনারপাড় এলাকায় সামাজিক সংগঠন ঝরনা তরুণ সংঘ ও প্রজন্ম ইউথ ক্লাব-এর যৌথ উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঝরনা তরুণ সংঘের সভাপতি আব্দুল মুমিন এর সভাপতিত্বে ও সহ সভাপতি খালেদ আহমদ মামুনের পরিচালনায় উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংঘের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমদ।

Manual8 Ad Code

ঝরনা তরুণ সংঘের প্রতিষ্ঠাকালীন সাহিত্য সম্পাদক ও প্রবাসী সদস্য আহমেদ শামীম-এর সৌজন্যে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

Manual3 Ad Code

আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সংঘের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলকাছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ক্রীড়া সম্পাদক মো. আরিফ, দপ্তর সম্পাদক  মুহিনুর রহমান এবাদ, প্রচার সম্পাদক মাহবুব আলম, ধর্ম সম্পাদক সৈয়দ আব্দুল আহাদ রাসেল, অর্থ সম্পাদক আলী আফসর প্রমুখ।

এছাড়াও ঝরনা তরুণ সংঘ ও প্রজন্ম ইউথ ক্লাবের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৮৪ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031