শিরোনামঃ-

» মাদরাসায়ে ইমদাদুল উলুম-এর শিক্ষার্থীদের কিরাত প্রশিক্ষণের পুরস্কার বিতরণ

প্রকাশিত: ১৭. মার্চ. ২০২৬ | মঙ্গলবার

Manual1 Ad Code

কুরআনের সহিহ তিলাওয়াত প্রতিটি মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ : নজরুল ইসলাম মুনিম

নিউজ ডেস্কঃ
সিলেট সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্জ নজরুল ইসলাম মুনিম বলেছেন, পবিত্র কুরআনের সহিহ তিলাওয়াত প্রতিটি মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Manual3 Ad Code

রমজান মাসে মাদরাসার এই কিরাত প্রশিক্ষণ উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসনীয়। কোমলমতি শিক্ষার্থীরা এর মাধ্যমে কুরআনের সুমধুর তিলাওয়াত শিখতে পেরেছে, যা তাদের ভবিষ্যৎ জীবনে পাথেয় হয়ে থাকবে।

সোমবার (১৬ মার্চ) সিলেট নগরীর মাদরাসায়ে ইমদাদুল উলুম ছড়ারপাড়-এর উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত ৯১ জন শিক্ষার্থীদের কিরাত প্রশিক্ষণের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual3 Ad Code

মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এম এ মতিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ এম এ খালেদ, শাহচট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জামাল উদ্দিন আজনী, ছড়ারপার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি লুৎফুর রহমান উসমানী, শাহচট জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজ বশির আহমদ, নাঈম আহমদ, রেজওয়ান আহমদ, জিলহক আহমদ।

Manual7 Ad Code

ক্বিরাত বিভাগের মধ্যে বিজয়ীরা হলেন, শুভ হাসান, আহসান হাবিব, আনোয়ার। গজল বিভাগের মধ্যে বিজয়ীরা হলেন ইমদাদ আহমদ, উসমান রব্বানী, নাঈম আহমদ, সৌরভ হাসান, ফজলে রাব্বী, আরিয়ান, আহসান হাবিব, নাহিদুল ইসলাম।

Manual5 Ad Code

মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ দিতে বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃতি শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।

এসময় মাদরাসার শিক্ষকবৃন্দ, স্থানীয় ওলামায়ে কেরাম এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৮৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930