- শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
- গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের ‘গাইডার সম্মেলন’ অনুষ্ঠিত
- উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ
- ইকরা মডেল মাদরাসা এর হিফজ বিভাগের উদ্বোধন
- রাষ্ট্রপতির সিলেট সফর; কাল সন্ধ্যায় সিলেট রেড ক্রিসেন্টের প্রস্তুতি ও মতবিনিময় সভা
- অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলার কমিটি গঠন
- সিলেট ফুলকুঁড়ি আসরের ক্ষুদে গণিত উৎসব
- সিলেটে এহছানুল হক তাহের সহ সকলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা
- স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে ‘৬ষ্ঠ ক্ষুদে গণিত উৎসব-২০২৬’ সফলভাবে সম্পন্ন
» নাসীহা ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ফ্রি কুরআন ও দ্বীন শিক্ষার সমাপনী
প্রকাশিত: ১৫. মার্চ. ২০২৬ | রবিবার
নিউজ ডেস্কঃ
নাসীহা ফাউন্ডেশন বিডি’র উদ্যোগে রমজানজুড়ে সিলেটের একাধিক মসজিদে ফ্রি কুরআন ও দ্বীন শিক্ষার সমাপনী, ফলাফল ও হাদিয়া বিতরণ অনুষ্টিত হয়েছে।
রোববার (১৫ মার্চ) বেলা ২টায় নগরীর রায়নগর সোনারপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জামিয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার এর প্রিন্সিপাল শায়খ মাওলানা আবদুস সোবহান বলেন, সিলেটে কুরআন শিক্ষার বিস্তারে নাসীহা ফাউন্ডেশন অভূতপূর্ব ভূমিকা রেখে চলেছে।
তাদের এই উদ্যোগ অব্যাহত থাকলে নামাজের সূরা শুদ্ধ নয়, এমন লোক পাওয়া যাবে না। তিনি সবাইকে কুরআন শিক্ষার জন্য আগ্রহ নিয়ে অগ্রসর হওয়ার আহবান জানান।
মাহফিলে কুরআন কোর্স পরীক্ষায় অংশ নেওয়া উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট, পুরস্কার তোলে দেন অতিথিরা।
রায়নগর সোনারপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আশরাফ উদ্দিন চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতির বক্তব্য রাখেন নাসীহা ফাউন্ডেশনের অন্যতম অভিভাবক আলহাজ্ব আব্দুর রাকিব রকু।
নাসীহা ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি শাইখ হাবীব নূহ এর পক্ষে (লিখিত ব্যক্তব্য) উদ্বোধনী বক্তব্য রাখেন, নাসীহা ফাউন্ডেশনের পরিদর্শক সাংবাদিক মাওলানা আতিকুর রহমান নগরী।
নাসীহা পরিবারের সদস্য হাফেজ আব্দুল হাদী তালহার কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, বিশিষ্ট আলেম, আলোচক ও চিন্তাবিদ মাওলানা শাহ মমশাদ আহমদ।
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, নাসীহা ফাউন্ডেশনের অভিভাবক আব্দুল কাইয়ূম, আব্দুল আল্লাম রামীম, কাজিরবাজার মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল খালিক, জামেয়া দারুল ফালাহ সিলেটের প্রিন্সিপাল হাফেজ মাওলান শিব্বীর আহমদ, জামেয়া হেদায়াতুল ইসলাম সিলেটের মুহতামিম মাওলানা মুফতি শাহ মুতিউর রহমান, নাসীহার পরীক্ষক মাওলানা লুকমান হাকিম, মাহমুদ হোসাইন প্রথমপাশী, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আব্দুর রহমান, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা আব্দুল্লাহ আল মুহাইমিন, মাওলানা সিফাত উল্লাহ, হাফেজ ফাহিম আহমদ।
পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করেন, প্রধান অতিথি মাওলানা আব্দুস সোবহান।
এই সংবাদটি পড়া হয়েছে ১৪৫ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


