- আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব অনুষ্ঠান
- সিলেটে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
- যুব জাগরণের ডাক; ১৩ আগস্ট যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল
- সড়ক ও জনপথ বিভাগ এবং সিসিকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে খন্দকার মুক্তাদির
- ডিএইচএমএস উত্তীর্ণদের মাঝে সনদ বিতরণ
- জনগণের ভালোবাসা ও বিশ্বাসই আমার পথচলার শক্তি : কয়েস লোদী
- বাণিজ্য মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান
- এনজেএল হাসপাতালের উদ্যোগে ওয়ার্ল্ড হেড-নেক ক্যান্সার ডে পালিত
- এবার গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের স্বাস্থ্যে চোখ এমপি এমরান আহমদ চৌধুরীর
» হাজী মামুনুর রহমান মামুন পরিবারবর্গ-এর নগদ অর্থ বিতরণ
প্রকাশিত: ১৫. মার্চ. ২০২৬ | রবিবার
আর্তমানবতার সেবায় শহীদ জিয়ার আদর্শ লালন করতে হবে : মিফতাহ্ সিদ্দিকী
নিউজ ডেস্কঃ
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই জনগণের বিপদে ঢাল হয়ে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি ছিল সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি। আমরা তাঁরই আদর্শ বুকে লালন করে রাজনীতি করি। তাই কোনো পদ-পদবির মোহ নয়, বরং আর্তমানবতার সেবায় কাজ করে যাওয়াই আমাদের মূল লক্ষ্য।
তিনি বলেন, ব্যক্তিগত বা পারিবারিক উদ্যোগে মানুষের পাশে দাঁড়ানোর এই মানসিকতা অত্যন্ত প্রশংসনীয়।
হাজী মামুনুর রহমান মামুনের পরিবার যেভাবে সাধারণ মানুষের সেবায় এগিয়ে এসেছেন, তা অন্যদের জন্য উদাহরণ হয়ে থাকবে। আমরা জাতীয়তাবাদী শক্তির সৈনিকেরা সবসময়ই জনকল্যাণে নিবেদিত।
রবিবার (১৫ মার্চ) বিকেলে নগরীর মেন্দিবাগস্থ ‘ওয়াহিদ মঞ্জিল ২০’-এ ‘হাজী মামুনুর রহমান মামুন পরিবারবর্গ’-এর পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট মহানগর বিএনপির সাবেক সমবায় বিষয়ক সম্পাদক হাজী মামুনুর রহমান মামুন-এর সভাপতিত্বে ও মেন্দিবাগ অগ্রসর যুবসংঘের সহ-সভাপতি ও শিক্ষানুরাগী মো. জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মেন্দিবাগ কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক শামীম আহমদ, ২৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাসেল আহমদ, সাধারণ সম্পাদক জমজম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক হালিম আহমেদ, মেন্দিবাগ অগ্রসর যুবসংঘের সাধারণ সম্পাদক মো. কয়েছ আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া শেষে এলাকার কয়েকশত সুবিধাবঞ্চিত মানুষের হাতে নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ। এসময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১২৬ বার
সর্বশেষ খবর
- আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব অনুষ্ঠান
- সিলেটে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
- যুব জাগরণের ডাক; ১৩ আগস্ট যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল
- সড়ক ও জনপথ বিভাগ এবং সিসিকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে খন্দকার মুক্তাদির
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর