শিরোনামঃ-

» মিশিগানে সংস্কৃতিকর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল

প্রকাশিত: ১৫. মার্চ. ২০২৬ | রবিবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে রেনেসাঁ কালচারাল গ্রুপের উদ্যোগে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) ওয়ারেন শহরের রান্নাঘর রেস্টুরেন্টে রেনেসাঁর পরিচালক শিল্পী শফিকুল ইসলাম রুবেলের সভাপতিত্বে ও সহকারী পরিচালক সাংবাদিক সুলায়মান আল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রেনেসাঁর উপদেষ্টা সাহেদুল ইসলাম।

Manual2 Ad Code

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. রায়হানুল ইসলাম, জিয়াউল হক ও ফরিদ আহমদ শিপলু প্রমুখ।

Manual5 Ad Code

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন, হাফেজ মোমিনুল ইসলাম। মাহফিলে রেনেসাঁর শিল্পীবৃন্দ কোরাস কণ্ঠে হৃদয়স্পর্শী নাশিদ পরিবেশন করে এক আধ্যাত্মিক ও মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করেন।

Manual5 Ad Code

মাহফিলে বক্তারা বলেন, পবিত্র রমজানের এই বরকতময় সময়ে একসাথে বসে ইফতার করা শুধু খাবার ভাগাভাগির মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও হৃদ্যতার এক অনন্য মিলনমেলা।

তারা আরও বলেন, এ ধরনের আয়োজন আমাদের মনে করিয়ে দেয় সংস্কৃতি কেবল মঞ্চ বা শিল্পচর্চার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের মাঝে ভালোবাসা, সম্প্রীতি ও পারস্পরিক সম্মান গড়ে তোলার এক শক্তিশালী মাধ্যম।

Manual7 Ad Code

ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া পরিচালনা করেন, রেনেসাঁর উপদেষ্টা আনোয়ার হোসাইন। অনুষ্ঠানে উপস্থিত সংস্কৃতিকর্মীরা এ ধরনের মিলনমেলার আয়োজনকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১২১ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031