শিরোনামঃ-

» তা’লীমুল কুরআনের মাসব্যাপী সহীহ কুরআন প্রশিক্ষণ কোর্স সমাপ্ত

প্রকাশিত: ১৫. মার্চ. ২০২৬ | রবিবার


Manual8 Ad Code

কুরআনের সুমহান আলোয় জীবন আলোকিত করতে হবে : মাওলানা হাবিবুর রহমান

নিউজ ডেস্কঃ
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও তা’লীমুল কুরআন সিলেট জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান বলেছেন, মাহে রমজান হচ্ছে কুরআন নাযিলের মাস। পবিত্র এই মাসে সহীহ কুরআন শেখা ও প্রশিক্ষণ দেয়া দুটোই গুরুত্বপূর্ণ কাজ।
কুরআন হচ্ছে মুমিনের পথচলার গাইডলাইন। তাই কুরআনকে শুধু মুখস্থ ও অধ্যয়নের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবেনা।
কুরআনের সুমহান আলোয় জীবন আলোকিত করতে হবে। ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ নিশ্চিত করতে কুরআনের আলোকে জীবন পরিচালনার শপথ নিতে হবে।
Manual1 Ad Code

তিনি রোববার (১৫ মার্চ) বিকেলে নগরীর কুদরত উল্লাহ মার্কেটস্থ আন্জুমানে খেদমতে কুরআন অফিসে তা‘লীমুল কুরআন পদ্ধতিতে সহীহ কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও ৬৩টি কেন্দ্রের মুয়াল্লিমদের সম্মানী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তা‘লীমুল কুরআন সিলেট মহানগর টিম সদস্য ড. মাওলানা এ এইচ এম সোলায়মানের সভাপতিত্বে এবং তা‘লীমুল কুরআনের কেন্দ্রীয় প্যানেল উস্তায ও মহানগর সেক্রেটারি ক্বারি আব্দুল বাছেত মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সেক্রেটারী হাফেজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ।

Manual1 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাওলানা এটিএম শামসুদ্দিন, মাওলানা মকছুছুল করিম চৌধুরী, ফিরোজ উদ্দিন,  মাওলানা আহমদ হোসাইন, হাফিজ মাওলানা শরিফ মো. শাহজালাল, মাওলানা গিয়াস উদ্দিন ও মাওলানা শাহ মাহমুদুল হক প্রমূখ।
Manual3 Ad Code

প্রসঙ্গত- প্রতি বছরের ন্যায় এবারও ১লা রমজান ২৫ রমাদ্বান পর্যন্ত  মাসব্যাপী সহীহ কুরআন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

এতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ সহীহভাবে কুরআন শিক্ষার সুযোগ পান এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র কুরআন সহীহভাবে তিলাওয়াত করা প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত জরুরি।

এই প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা স্বল্প সময়ে শুদ্ধভাবে কুরআন শিক্ষার সুযোগ পেয়েছেন।
এই ধরনের ভালো কাজ অব্যাহত রাখতে হবে। এতে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশ্বস্ত হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ১২৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930