শিরোনামঃ-

» সম্মিলিত পেশাজীবী পরিষদ,সিলেটের ইফতার মাহফিল

প্রকাশিত: ১৪. মার্চ. ২০২৬ | শনিবার


Manual6 Ad Code

নির্বাচনী প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তাবায়ন করা হবে :  বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নির্বাচিত প্রতিনিধি হিসেবে সিলেটের উন্নয়নে যা কিছু করা প্রয়োজন তা করবো। নির্বাচনের আগে আপনাদের কাছে ভোট চাইতে এসে যেসব প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

Manual1 Ad Code

এই শহরের বিভিন্ন সমস্যাও ধাপে ধাপে সমাধান করা হবে। শতভাগ পালনের জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

Manual3 Ad Code

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় নগরীর মির্জাজাঙ্গালের  একটি অভিজাত হোটেলে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ,সিলেটের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর বলেন, বিএনপি সরকার গঠনের পর ১৬-১৭ বছরের পুঞ্জীভূত নাগরিক সমস্যা সমাধানে আমরা কাজ করছি। দেশে কর্মসংস্থানের বিরাট ঘাটতি রয়েছে।

Manual1 Ad Code

নির্বাচনী ইশতেহারে যে সব প্রতিশ্রুতি আমরা দিয়েছি তাঁর প্রতিটি আমরা বাস্তবায়নের চেষ্টা করবো।

তিনি আরও বলেন, জরুরিভিত্তিতে আমরা যে সব কাজে হাত দিয়েছি তার মধ্যে রয়েছে ঢাকা-সিলেট ছয় লেন, সুরমা ও চেঙেরখাল নদীর তীর সংরক্ষণ এবং সিলেটের কর্মসংস্থান সমস্যা ও অপরাধ নির্মূল করা।

এছাড়া সিলেট-ঢাকা ও সিলেট চট্টগ্রাম রেলপথ উন্নত করার পরিকল্পনাও বাস্তবায়ন করা হবে। এই ক্ষেত্রে সর্বস্তরের মানুষের সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করছি।

সিলেট পেশাজীবী পরিষদের আহ্বায়ক ডা. মো. শামীমুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব অধ্যাপক ড. মো. শাহনেওয়াজ চৌধুরীর সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনায় বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী প্রমুখ।

এছাড়া বক্তব্য রাখেন, ড. মোজাম্মেল হক, প্রফেসর ড. ছিদ্দিকুল ইসলাম, প্রফেসর ড. এম রাশেদ হাসনাত, অধ্যাপক ফরিদ আহমেদ, এ্যাডভোকেট আশিক উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ বদরুদ্দোজা বদর প্রমূখ।

উপস্থিত ছিলেন, অধ্যাপক নিজাম উদ্দিন, ভিসি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. শাহ মো. আতিকুল হক,প্রফেসর ড. খালিদুর রহমান, প্রফেসর ড. সাইফুল ইসলাম, প্রফেসর ড. এমদাদুল হক, প্রফেসর ড. মাহবুব ইকবাল, প্রফেসর ড. কাজী মেহতাজুল ইসলাম, প্রফেসর ড. মোজাম্মেল হক, প্রফেসর ড. মাসুদুর রহমান, প্রফেসর ড. জসিম উদ্দিন আহমেদ, প্রফেসর ড. মুক্তার হোসেন, সাংবাদিক খালেদ আহমেদ, ডা. শোয়েব আহমেদ, ডা. নাজমুল ইসলাম, ডা. হেদায়েত হোসেন, ডা. নাহিদুল আলম, ডা. রফিকুল ইসলাম ডা. জামিল আহমেদ, ডা. আশরাফুল ইসলাম, কৃষিবিদ মো. আলামিন, কৃষিবিদ আনোয়ার হোসেন, এডভোকেট আল আসলাম মুমিন প্রমুখ।

Manual4 Ad Code

 ইফতার মাহফিলে ডাক্তার, আইনজীবী, ইঞ্জিনিয়ার, সাংবাদিক সহ বিভিন্ন পেশা বিপুল সংখ্যাক নেতৃবৃন্দ অংশ নেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১২১ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930