- শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
- গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের ‘গাইডার সম্মেলন’ অনুষ্ঠিত
- উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ
- ইকরা মডেল মাদরাসা এর হিফজ বিভাগের উদ্বোধন
- রাষ্ট্রপতির সিলেট সফর; কাল সন্ধ্যায় সিলেট রেড ক্রিসেন্টের প্রস্তুতি ও মতবিনিময় সভা
- অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলার কমিটি গঠন
- সিলেট ফুলকুঁড়ি আসরের ক্ষুদে গণিত উৎসব
- সিলেটে এহছানুল হক তাহের সহ সকলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা
- স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে ‘৬ষ্ঠ ক্ষুদে গণিত উৎসব-২০২৬’ সফলভাবে সম্পন্ন
» ৩৭নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ইফতার বিতরণ সাধারণ মানুষের পাশে থাকাই বিএনপির লক্ষ্য : মিফতাহ্ সিদ্দিকী
প্রকাশিত: ১৪. মার্চ. ২০২৬ | শনিবার
নিউজ ডেস্কঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শ ধারণ করেই বিএনপির নেতাকর্মীরা মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। বিএনপির লক্ষ্যই হচ্ছে জনগণের সেবা করা।
শনিবার (১৪ মার্চ) বিকেলে সিলেট নগরীর ৩৭নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় রোজাদারদের মধ্যে ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
৩৭নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক চান মিয়া বাচ্চু-এর সভাপতিত্বে ও সদস্য শিব্বির আহমদ-এর পরিচালনায় উপস্থিত ছিলেন, পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক দিলোয়ার আহমদ রাফি, সিলেট মহানগর যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক মো. শামসুল ইসলাম, ৩৭নং ওয়ার্ড কৃষকদলের সহ-সভাপতি পাভেল চৌধুরী, সিলেট সদর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জাকির হোসেন, সদস্য সিদ্দিকুর রহমান রুহেল, সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. বুলবুল হোসাইন, মহানগর যুবদল নেতা বাবুল মিয়া, সেলিম আহমদ, রুবেল আহমদ, লিমন আহমদ, ৩৭নং ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রাজু মিয়া, সদস্য ইউনুস আলী, আব্দুল আজিজ, রানা মিয়া, সাব্বির হোসেন জামিল, দক্ষিণ বলিয়া পাড়া বিএনপির সভাপতি মকবুল মিয়া, সদস্য আসাদ খান, নতুন বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি দিলোয়ার হোসেন জয়, সদস্য কাহির মিয়া, সাত্তার মিয়া সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে প্রধান অতিথি মিফতাহ্ সিদ্দিকী স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রোজাদার ও সাধারণ মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১১৫ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


