- শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
- গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের ‘গাইডার সম্মেলন’ অনুষ্ঠিত
- উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ
- ইকরা মডেল মাদরাসা এর হিফজ বিভাগের উদ্বোধন
- রাষ্ট্রপতির সিলেট সফর; কাল সন্ধ্যায় সিলেট রেড ক্রিসেন্টের প্রস্তুতি ও মতবিনিময় সভা
- অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলার কমিটি গঠন
- সিলেট ফুলকুঁড়ি আসরের ক্ষুদে গণিত উৎসব
- সিলেটে এহছানুল হক তাহের সহ সকলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা
- স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে ‘৬ষ্ঠ ক্ষুদে গণিত উৎসব-২০২৬’ সফলভাবে সম্পন্ন
» মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের নিয়ে জালালাবাদ রানার্স সোসাইটির ইফতার মাহফিল
প্রকাশিত: ১৪. মার্চ. ২০২৬ | শনিবার
নিউজ ডেস্কঃ
‘পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের নিয়ে জালালাবাদ রানার্স সোসাইটি-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) নগরীর বাদাঘাটস্থ জামেয়া হযরত শাহজালাল (রহ.) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, জালালাবাদ রানার্স সোসাইটি-এর সভাপতি আকরামুল ইসলাম, সহ-সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক হাসান মাসুদ হিল্লোল, সহ-সাধারণ সম্পাদক মনসুর আহমেদ, সাংগঠনিক সম্পাদক ধ্রুব রঞ্জন রায়, তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুল আলম তুষার, কোষাধ্যক্ষ সৈয়দ আহমেদ আল জামীল, নির্বাহী সদস্য আব্দুল জলিল, আবুল কালাম আজাদ, জামাল মিয়া, মীর জাকির হোসেন বিদ্যুৎ, নাজমুল করিম, শাহিনুর ইসলাম, কামরুল হাসান খান (মুকুল), জুবায়ের আহমদ এবং সালেহা খাতুন মনি।
ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব ক্বারী আজিজুল ইসলাম সিরাজী।
বক্তারা বলেন, জালালাবাদ রানার্স সোসাইটির মূল লক্ষ্য হলো সুস্থ সমাজ গঠন।
আর সুস্থ সমাজের জন্য একে অপরের প্রতি সহমর্মিতা প্রয়োজন।
রমজানের এই পবিত্র মাসে এতিম শিক্ষার্থীদের সাথে নিয়ে ইফতার করতে পেরে আমরা আনন্দিত।
এই শিশুরা আমাদের সমাজেরই অংশ, তাদের প্রতি ভালোবাসা ও যত্ন বজায় রাখা আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও আমাদের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এতিম শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের সাথে ইফতারের আনন্দ ভাগ করে নেওয়া আমাদের সংগঠনের অন্যতম বড় সার্থকতা।
এই সংবাদটি পড়া হয়েছে ১৫৫ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


