শিরোনামঃ-

» মন্ত্রী খন্দকার মুক্তাদিরের হস্তক্ষেপে দ্রুত সমাধান; সিলেটে জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহার

প্রকাশিত: ১৪. মার্চ. ২০২৬ | শনিবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ
সিলেটে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সৃষ্ট জ্বালানি তেলের সরবরাহ সংকট ও রেশনিং প্রথা বাতিল করা হয়েছে।

আজ শনিবার (১৪ মার্চ) দিনভর নাটকীয় ও দ্রুতগতির এক প্রক্রিয়ার মাধ্যমে এই সমস্যার সমাধান হয়।

মূলত বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সরাসরি হস্তক্ষেপে এই দীর্ঘস্থায়ী সংকটের অবসান ঘটল।

শনিবার (১৪ মার্চ) সকালে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি, সিলেট বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

Manual1 Ad Code

এসময় তারা সিলেটে জ্বালানি সরবরাহে বিপিসি সৃষ্ট জটিলতা এবং এর ফলে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি বিস্তারিত তুলে ধরেন।

প্রতিনিধি দলের বক্তব্য অত্যন্ত ধৈর্যসহকারে শোনার পর মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কালক্ষেপণ না করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন।

তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট তিনটি জ্বালানি বিপণন কোম্পানির প্রতিনিধিদের তলব করেন।

Manual1 Ad Code

তাদের উপস্থিতিতেই তিনি জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সরাসরি টেলিফোনে কথা বলেন এবং সিলেটের সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সাক্ষাৎকালে মন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে, আজকের মধ্যেই এই সংকটের সমাধান হবে। মন্ত্রীর সেই আশ্বাসের প্রতিফলন ঘটে দিন শেষ হওয়ার আগেই।

Manual5 Ad Code

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিলেটে জ্বালানি তেলের রেশনিং প্রথা প্রত্যাহারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করে। এর ফলে এখন থেকে সিলেটে নিয়মিত হারে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক হবে।

Manual4 Ad Code

দ্রুত, কার্যকর এবং দায়িত্বশীল এই ভূমিকার জন্য সিলেটবাসীর পক্ষ থেকে মন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।

পেট্রোল পাম্প মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম বলেন, “তিনি আমাদের সাথে বসলেন, শুনলেন এবং সমাধান করলেন। কথা কম, কাজ বেশি রাজনীতি এমনই হওয়া উচিত।”

সিলেটের সাধারণ মানুষ ও পরিবহন সংশ্লিষ্টরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, মন্ত্রীর এই বলিষ্ঠ হস্তক্ষেপে সিলেটের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থা বড় ধরনের স্থবিরতা থেকে রক্ষা পেল।

এই সংবাদটি পড়া হয়েছে ১১৯ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930