শিরোনামঃ-

» নগরীতে ট্রাফিক পুলিশদের মধ্যে মদন মোহন কলেজ ছাত্রদলের ইফতার বিতরণ

প্রকাশিত: ১৩. মার্চ. ২০২৬ | শুক্রবার


Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট নগরীর ব্যস্ততম এলাকা রিকাবীবাজার ও লামাবাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে দায়িত্ব পালনরত ট্রাফিক সার্জেন্ট ও পুলিশ সদস্যদের মধ্যে ইফতার ও পানি বিতরণ করেছে সরকারি মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল।

Manual2 Ad Code

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ সড়কের মোড়ে মোড়ে গিয়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের হাতে এই ইফতার সামগ্রী তুলে দেন।

Manual3 Ad Code

এসময় মদন মোহন কলেজ ছাত্রদলের সভাপতি কামরান উদ্দিন অপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহান আল মাহমুদ খানের পরিচালনায় ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক সালিম উদ্দিন, সুজন মিয়া, শাহ মুহিন আল নাদিম ও মাসুম আহমেদ।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) সাব্বির আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক রিপন আহমেদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইকরামুল বাপ্পি, ধর্ম বিষয়ক সম্পাদক জুবায়ের আহমেদ, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক আনিছ খান।

এছাড়াও উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা সুলেমান আহমেদ, মিরাজ, নুর মিয়া, সায়েম, নাহিদ সহ কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Manual4 Ad Code

ইফতার বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, যানজটের মধ্যেও নগরবাসীর নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

Manual3 Ad Code

তাদের এই পরিশ্রমের প্রতি সম্মান জানিয়ে এবং ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দিতেই ছাত্রদলের এই ক্ষুদ্র আয়োজন।

ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৯৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30